বিরাট হতে পারবেন বাবর-উইলিয়ামসন?

তাঁদের জন্য ‘শিক্ষক’ হতে পারেন বিরাট কোহলি। তিনি দেখিয়েছেন, খারাপ শুরু মানেই শেষ নয়। সিরিজের তৃতীয় ওয়ানডেতেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেছেন রাজকীয় ভঙ্গিতে। এখন দেখার পালা—উইলিয়ামসন আর বাবরও কি পারবেন সেই পথ ধরতে?

বাবর আজমের শুরুটা বিরাট কোহলির মতই হল। বিরাট কোহলি টানা দুই ওয়ানডেতে ডাক মারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাবর আজম প্রত্যাবর্তনেই টি-টোয়েন্টিতে দুই বল খেলে ফিরলেন শূন্য রানে।

একই পরিণতি হয়েছিল কেন উইলিয়ামসনের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর লম্বা বিরতি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেই ডাক। পরের ম্যাচে ভাল শুরু পেলেও সেটা ধরে রাখতে পারেননি। আউট হওয়ার আগে করেছেন ২১ রান। এক সপ্তাহ, তিনজন কিংবদন্তি, আর তিনটি ‘ডাক’ — যেন ক্রিকেটের অদ্ভুত এক রসিকতা!

শুরুর দু:স্বপ্ন কাটিয়ে উঠতে পেরেছিলেন বিরাট কোহলি। সিডনিতে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছেন তিনি ভারতকে। এবার প্রশ্ন হল তাঁর পথে কি হাঁটতে পারবেন বাবর আজম কিংবা কেন উইলিয়ামসন?

পাকিস্তান দল অনেক আশা নিয়ে ফিরিয়ে এনেছিল বাবর আজমকে, টি-টোয়েন্টির ময়দানে। রাওয়ালপিন্ডির মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ১৮ হাজার দর্শক ছিল। তাঁদের মধ্যে অন্তত ১৫ হাজার দর্শক এসেছিলেন শুধু বাবর আজমের প্রত্যাবর্তন দেখতে। বাবর আজমের জন্যও অনন্য এক মাইলফলক অপেক্ষা করছিল।

মাত্র নয়টা রান করতে পারলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের চূড়ায় উঠে যেতেন তিনি। কিন্তু, ফেরার দিনে দু:স্বপ্ন উপহার পেলেন তিনি। করবিন বশের বলে আউট হয়ে ফিরে গেলেন বাবর আজম!

শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান। এরপরদিনই ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে নিউজিল্যান্ড। মানে, আরও একটা সুযোগ পাবেন দুই গ্রেট – বাবর আজম ও কেন উইলিয়ামস।

এর আগে তাঁদের জন্য ‘শিক্ষক’ হতে পারেন বিরাট কোহলি। তিনি দেখিয়েছেন, খারাপ শুরু মানেই শেষ নয়। সিরিজের তৃতীয় ওয়ানডেতেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেছেন রাজকীয় ভঙ্গিতে। এখন দেখার পালা—উইলিয়ামসন আর বাবরও কি পারবেন সেই পথ ধরতে?

Share via
Copy link