টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর, টিম ইন্ডিয়ার পরবর্তী পরীক্ষা এবার ওয়ানডেতে। দলের জন্য জয় অপরিহার্য বটে তবে এই সিরিজের বিশেষত্ব ভিন্ন জায়গায়। এটাই মূলত নির্ধারণ করতে যাচ্ছে বেশ কিছু ভারতীয় ক্রিকেটারদের ক্যারিয়ারের গতিপথ। অর্থাৎ, এই সিরিজে পারফর্ম না করলেই বাদ পড়তে পারেন তাঁরা।
- ঋষাভ পান্ত
ইঞ্জুরি থেকে ফেরার পরেই নিজেকে হারিয়ে খুঁজছেন পান্ত। গেল আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজেও ব্যাট হাতে আপাদমস্তক ব্যর্থ ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার। শ্রেয়াস আইয়ারের ইঞ্জুরির কারণে নিশ্চিতভাবেই আফ্রিকার বিপক্ষে ওয়ানডে একাদশে থাকছেন পান্ত। সেক্ষেত্রে আশানুরূপ পারফর্ম করতে না পারলে বাদ পড়তে পারেন তিনি।

- প্রসিদ্ধ কৃষ্ণা
জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে রেস্ট দেওয়ায় মূল একাদশে চান্স পেতে যাচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে তাকে অতিঅবশ্যই এ সুযোগ লুফে নিতে হবে। সে যদি নিজেকে এই সুযোগে প্রমাণ করতে না পারেন তবে বুমরাহ ব্যাক করলে তাকে জায়গা হারাতে হবে হার্ষিত রানার কাছে।

- নিতীশ কুমার রেড্ডি
হার্দিক পান্ডিয়া ইঞ্জুরিতে পড়ায় দলের সাথনে রয়েছেন রেড্ডি। টেস্টে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি করা এই ভারতীয় অলরাউন্ডারের ব্যাট-বল কিছুই যেন হাসছে না সাম্প্রতিক সময়ে। গেল প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি এক প্রকার ডাহা ফেইল। তাই এই সিরিজই এক প্রকার নির্ধারণ করতে যাচ্ছে তার দলে থাকা বা না থাকা। কেননা সুযোগের সঠিক ব্যবহার করতে না পারলে নিঃসন্দেহেই পান্ডিয়া এলে বাদ পড়তে যাচ্ছেন তিনিও।











