বৈভবের ব্যাটে বিষ্ময়কর শতক

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫২ বলে শতক হাঁকালেন বৈভব সুরিয়াভানসি। ভেঙে দিলেন সব রেকর্ড, বদলে দিলেন হিসেব নিকাশ। যেন একটা মিশনে নেমেছেন তিনি, নিজেকে ছাড়িয়ে যাওয়ার খেলায় মেতেছেন।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫২ বলে শতক হাঁকালেন বৈভব সুরিয়াভানসি। ভেঙে দিলেন সব রেকর্ড, বদলে দিলেন হিসেব নিকাশ। যেন একটা মিশনে নেমেছেন তিনি, নিজেকে ছাড়িয়ে যাওয়ার খেলায় মেতেছেন।

ওরচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত অনুর্ধ ১৯ দল। তবে শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারেই আউট হয়ে যান আরেক উদীয়মান তারকা আয়ুশ মাহাত্রে। সেখান থেকেই ধাক্কা সামাল দেন সুরিয়াভানসি । দ্বিতীয় উইকেটে ভিহান মালহোত্রার সঙ্গে গড়ে তোলেন চোখধাঁধানো জুটি।

বাঁহাতি এই ব্যাটার রীতিমতো আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন। চার-ছক্কার ফুলঝুরি ছোটান ইংলিশ বোলারদের ওপর। ৫২ বলে পূরণ করেন নিজের শতক,যা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ইতিহাসেরই দ্রুততম!

তবুও থামেনি তার ব্যাট। শতকের পর আরও চেপে বসেন বোলারদের উপর। শেষ পর্যন্ত ৭৮ বল খেলে করেন ১৪৩। ১৩ চার আর ১০ টি ছয়ে সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটা ছিল ১৮৩ এর উপরে।

সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে করেছিলেন ৪৮, দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫, আর তৃতীয় ম্যাচে খেলেন ৩১ বলে ৮১ রানের ঝড়ো এক ইনিংস। তবে আসি আসি করে বহুল প্রতিক্ষীত সেঞ্চুরিটা আসছিলো না।

তবে চতুর্থ ম্যাচে শুধু সেঞ্চুরি নয় ইতিহাস গড়লেন। দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।

 

প্রতিটি ইনিংস যেন ছাড়িয়ে যাচ্ছে একটি আরেকটিকে। আইপিএলে ভয়ডরহীন বৈভব এখন আরও বেশি পরিণত হয়েছেন। শুধুই ফেয়ারলেস ক্রিকেট নয় দলেত গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বটাও নিয়ে খেলছেন। সেই সাথে ভারতের ক্রিকেটে জানান দিচ্ছে, আমার আসন খালি রেখো, আমি আসছি!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link