সুনীল ছেত্রীর জার্সি নিয়ে কাড়াকাড়ি

গোল শূন্য ড্র। সুনীল ছেত্রীর চোখেমুখে তখন ক্লান্তির ছাপ। অবশ্য, তিনি মাঠ থেকে নেমে গেছেন আগেই। ডাগ আউটে বসে ছিলেন। গোল না পেলেও জার্সি দিতে তিনি কোনোরকমের কার্পণ্য করলেন না।

গোল শূন্য ড্র। সুনীল ছেত্রীর চোখেমুখে তখন ক্লান্তির ছাপ। অবশ্য, তিনি মাঠ থেকে নেমে গেছেন আগেই। ডাগ আউটে বসে ছিলেন। গোল না পেলেও জার্সি দিতে তিনি কোনোরকমের কার্পণ্য করলেন না।

আশি মিনিটের বেশি সময় ধরে দৌড়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন।  ম্যাচ শেষের জার্সি বদল করার রেওয়াজ আছে দুই দলের মধ্যে। শিলংয়ে ছেত্রীর জার্সি নিয়ে কাড়াকাড়ি লাগল বাংলাদেশ দলের মধ্যেই। মোরসালিন এগিয়ে গিয়েছিলেন জার্সি নিতে, কিন্তু এর আগেই কাজ হয়ে গেছে, রাকিব হোসেন জার্সি নিয়ে ফেলেছেন। ফরোয়ার্ড রাকিব অবশ্য গোল পেলেই নিশ্চয়ই বেশি খুশি হতেন।

মন খারাপ করতেই পারেন সাত নম্বর জার্সির মোরসালিন। ছেত্রী তাকে হাত দিয়ে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন জিতে গেছে রাকিব। তবে, এটুকুতে বোঝা যাচ্ছে মাঠে যাই হোক না কেন মাঠের বাইরে সৌহার্দ্র আছে দু’দলের ম্যাচে ভারতের ফুটবল দলকে পুরো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ দল। স্রেফ একজন ফিনিশারের অভাবে ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ।

প্রতিপক্ষের মাঠে এই বাংলাদেশ একদম নতুন। হামজা চৌধুরী এসে একদম চেহারা বদলে দিয়েছেন দলের। মাঠে তাঁর ভূমিকা স্পষ্ট বোঝা গেছে। অবশ্য, বাংলাদেশ দলে সুনীল ছেত্রীও যে বেশ জনপ্রিয় সেটা বোঝা গেল। আর তঁরা জার্সি নেওয়ার সেই লড়াইয়ে জয় হল রাকিবের। মোরসালিন না একটা গোল নিশ্চিত করতে পারলেন, না পেলেন সুনীল ছেত্রীর জার্সি!

Share via
Copy link