এখনও শীর্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

দ্বাদশ বিপিএল আসন্ন, এখনও টুর্নামেন্টে জয়/পরাজয়ের অনুপাতে সবার উপরে রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। 

স্মৃতি হাতরে হলুদ আভার ওই চ্যাম্পিয়নদের দৃশ্যই ভেসে ওঠে। আক্ষেপের বুক চিড়ে সুদিনের সুঘ্রাণে এখনো জড়িয়ে আছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে গেছে দলটি। দ্বাদশ বিপিএল আসন্ন, এখনও টুর্নামেন্টে জয়/পরাজয়ের অনুপাতে সবার উপরে রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

  • ঢাকা গ্ল্যাডিয়েটর্স

বিপিএলের শুরুর দুই আসরেই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এরপরই বিপিএল থেকে উধাও হয়ে গেল ফ্রাঞ্চাইজিটি। ২০১৪ সালে মাঠে গড়ায়নি বিপিএল। ২০১৫-তে যখন ফিরল, তখনই বদলে যায় ঢাকার ফ্রাঞ্চাইজি। তবে তার আগে যে রেকর্ড গড়ে গেছে গ্ল্যাডিয়েটর্স, সেই রেকর্ড এখনও অমলিন। জয়/পরাজয়ের অনুপাত ২.২৫০। নিজেদের খেলা ২৬ ম্যাচের ১৮টি ম্যাচই জিতেছিল গ্ল্যাডিয়েটর্স।

  • ফরচুন বরিশাল 

বরিশালের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি ছিল ফরচুন বরিশাল। গেল আসরেও তারা হয়েছিল চ্যাম্পিয়ন। টানা দু’টি আসরের শিরোপা বাগিয়ে নিয়েছিল তারা তামিম ইকবালের নেতৃত্বে। তার আগে অবশ্য একবার ফাইনালে পরাজিত হওয়ার তিক্ত স্বাদ হয়েছিল ফরচুন বরিশালের সঙ্গী। নিজের খেলা ৫৬ ম্যাচের মধ্যে ৩৬টি জিতেছে তারা, হেরেছে ১৭টি। জয়/পরাজয়ের অনুপাত, ২.১১৭।

  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স

শিরোপা জয়ের দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবচেয়ে সফল। এখন পর্যন্ত চারবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি। স্বাভাবিকভাবে তাদের জয়/পরাজয়ের অনুপাত বেশ ভাল। মোট আট আসরে অংশগ্রহণ করে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ খেলেছে ৯২টি। যার মধ্যে ৩১টি পরাজয়ের বিপরীতে জিতেছে ৬১টি ম্যাচ। তাদের জয়/পরাজয়ের অনুপাত ১.৯৬৭।

  • রংপুর রাইডার্স 

বিপিএলে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি। মোট দশটি আসরে তারা অংশ নিয়েছে। এই দীর্ঘসময়ে ১১৮ ম্যাচ খেলেছে রাইডার্স ফ্রাঞ্চাইজি। যার মধ্যে ৬৬টি ম্যাচের দেখা পেলেও, পরাজিত হতে হয়েছে ৫২ ম্যাচে। একবার চ্যাম্পিয়ন হওয়া দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তাদের জয়/পরাজয়ের অনুপাত ১.২৬৯। নিঃসন্দেহে এই পরিসংখ্যানকে ইতিবাচকভাবে বদলে ফেলতে চাইবে রংপুর রাইডার্স।

  • চিটাগাং কিংস

শিরোপা না পেলেও, জয়/পরাজয়ের অনুপাত হিসেবে চিটাগাং কিংস রয়েছে সেরা পাঁচে। এখন অবধি তিনটি আসরে অংশ নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর মধ্যে গত আসর সহ মোট দুইটি আসরের ফাইনাল খেলেছে চিটাগাং কিংস। নিজেদের খেলা ৪০ ম্যাচের ২২টিতে জয়লাভ করলেও, শিরোপা যেতা হয়নি। ১৮ পরাজয়ের কারণে তাদের জয়/পরাজয় অনুপাত দাঁড়িয়েছে ১.২২২।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link