লিভারপুলের মেকশিফট রাইটব্যাকের গোলে আর্সেনালের কপাল পুড়ল

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। লিভারপুলের ঘরের মাঠে হাজির আর্সেনাল। এনফিল্ডে জয়ের ভাগ্য লিখেছে অলরেডরা। 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। লিভারপুলের ঘরের মাঠে হাজির আর্সেনাল। গেল আসরের শিরোপা এই লিভারপুলের কাছেই হেরেছিল গানার্সরা। তাইতো এই মৌসুমের শুরুতে দিতো হতো একটা স্টেটমেন্ট। কিন্তু ঘটেছে উলটোটা। এনফিল্ডে জয়ের ভাগ্য লিখেছে অলরেডরা।

মৌসুমের শুরুতেই দুই শিরোপার দাবিদার মুখোমুখি। এর আগের দু’টো ম্যাচেই জয়ের দেখা পেয়েছে দুই দল। স্বাভাবিকভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছিল পূর্বাভাস। ম্যাচ শেষে ১-০ গোললাইন ওই পূর্বাভাসের সত্যতাই বর্ণনা করছে যেন। ম্যাচের একেবারে শেষ দিকে লিভারপুল খুঁজে পেয়েছে জালের ঠিকানা।

লিভারপুল দলের অন্যতম সদস্য ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নোল্ড দল ছেড়েছেন এই মৌসুমের শুরুতে। তার অভাব পূরণের জন্যে হাঙ্গেরিয়ান ডমিনিক সোবোসলাইকে বেছে নেন অলরেড কোচ আর্নে স্লট। জোবস্লাইকে বানানো হয়েছে মেকশিফট রাইটব্যাক। সেই পজিশনে মন্দ করছেন না তিনি।

তবে আর্নোল্ডের অভাব যেন শতভাগ পুষিয়ে দিতে মরিয়া সোবোসলাই। তাইতো ম্যাচের ৮৩ মিনিটের মাথায় দূর্দান্ত এক গোল করে বসেন হাঙ্গেরিয়ান এই ফরোয়ার্ড। ডান পায়ের মাপা শটে তিনি লক্ষ্যভেদ করেন। বাম পাশের টপ কর্ণার দিয়ে গোল আদায় করেন তিনি। ঐ একটি গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্নে স্লটের শীষ্যরা।

মৌসুমের একেবারে শুরুর দিকের এই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ আত্মবিশ্বাসী করে তুলবে নিঃসন্দেহে। যদিও এই ম্যাচে লিভারপুলের চ্যাম্পিয়ন সুলভ দাপটের অভাব ছিল খানিকটা। হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুচাপ ধরে রাখা দুষ্কর। তাতে করে দুই দলই ছিল খানিকটা ছন্নছাড়া।

আর্নে স্লট স্বস্তিতে থাকলে মিকেল আর্তেতার কপালে দুশ্চিন্তার ভাঁজ ঘনিভূত হয়েছে নিঃসন্দেহে। মৌসুমের শুরুতেই এমন বড় ম্যাচ পরাজয় দলের সামগ্রিক মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলতেই পারে। এখন কোচ হিসেবে আর্তেতার উপর দায়িত্ব বর্তায়, দলকে মোটিভেট করার। এছাড়াও ভুলত্রুটি শুধরে দ্রুত নিজেদের পূর্ণাঙ্গ শক্তির প্রতিফলন ঘটাতে পরিপূর্ণ ছকও আর্তেতাকেই করতে হবে। নতুবা আবার শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা থেকে যাবে অধরা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link