বল হাতে ইরাসমাসের শাসন, ডেড বল বিতর্কে উত্তপ্ত লড়াই

রানের পাহাড়ে চড়ার স্বপ্নে বিভোর ভারতের রান তিনিই আটকে দিয়েছিলেন । তবে কেবল উইকেটের ফুলঝুরি নয়, অভিজ্ঞ এই অলরাউন্ডার আজ শিরোনামে এলেন আম্পায়ার রড টাকারের সাথে তপ্ত বাক্যবিনিময়ের কারণেও।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি যখন নীল সমুদ্রের গর্জনে উত্তাল, ঠিক তখনই বল হাতে এক নীরব বিপ্লব ঘটালেন নামিবিয়ার কাপ্তান জারহার্ড ইরাসমাস। রানের পাহাড়ে চড়ার স্বপ্নে বিভোর ভারতের রান তিনিই আটকে দিয়েছিলেন । তবে কেবল উইকেটের ফুলঝুরি নয়, অভিজ্ঞ এই অলরাউন্ডার শিরোনামে এসেছেন আম্পায়ার রড টাকারের সাথে উতপ্ত বাক্যবিনিময়ের কারণেও।

ইনিংসের শুরুতে ঈশান কিষাণ আর তিলক ভার্মার তান্ডবে মনে হচ্ছিল স্কোরবোর্ড আড়াইশোর কোটা ছুঁয়ে ফেলবে। বিশ্বকাপের দ্রুততম শতরান করে ভারত যখন রেকর্ড বই ওলটপালট করছে, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটে ৩০ বছর বয়সী এই নামিবীয় সেনাপতির।

নিজের প্রথম বলেই ৬১ রান করা বিধ্বংসী ঈশান কিষাণকে ফিরিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে তুলে নেন ৪টি মূল্যবান উইকেট। ভারতের দানবীয় সংগ্রহকে ২০৯ রানে বেঁধে রাখার পুরো কৃতিত্বই যেন ইরাসমাসের সেই নিয়ন্ত্রিত স্পেল।

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি হয় ইনিংসের ৮ম ওভারে। বল করতে যাওয়ার সময় মাঠের আম্পায়ার রড টাকার সেটিকে ডেড বল ঘোষণা করেন। এতে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন ইরাসমাস। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়।

অতীতে বহুবার তিনি একই ভঙ্গিতে বল করেছেন এবং কখনোই এতে আপত্তি ওঠেনি। তবে ভারতের সাথে বল করতে গিয়েই যেন যত আপত্তি আম্পায়ারের।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link