ঝড়ের গতিতে রান তোলার কাণ্ডারি

ক্রিকেটের বাইশ গজের ক্যানভাসে যারা ব্যাটের টানে একেকটি মহাকাব্য রচনা করেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের বিচরণ যেন এক অন্য মাত্রার। দ্রুতগতিতে রান তোলা যেখানে শিল্পের পর্যায়ে পড়ে, সেখানে সাড়ে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়া মানে এক অসামান্য ব্যক্তিগত জয়গান।

ক্রিকেটের বাইশ গজের ক্যানভাসে যারা ব্যাটের টানে একেকটি মহাকাব্য রচনা করেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের বিচরণ যেন এক অন্য মাত্রার। দ্রুতগতিতে রান তোলা যেখানে শিল্পের পর্যায়ে পড়ে, সেখানে সাড়ে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়া মানে এক অসামান্য ব্যক্তিগত জয়গান।

সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫০০ রান ছাড়িয়ে যাওয়া ব্যাটারদের নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • রোহিত শর্মা (১২৬ ইনিংস)

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ২০২২ সালে হংকংয়ের বিপক্ষে ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ১২৬টি ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩,৫০০ রান পেরিয়ে যান রোহিত।

  • জস বাটলার (১২০ ইনিংস)

টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার ইংলিশ ওপেনার জস বাটলার রয়েছেন তালিকার চার নম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২০তম ইনিংসের ৩৫০০ রানের গন্ডি পেরিয়েছেন বাটলার।

  • মার্টিন গাপটিল (১১৮ ইনিস)

নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিল রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন তিনি এই কীর্তি গড়েন। এই মাইলফলক ছুঁতে গাপটিলের লেগেছে কেবল ১১৮টি ইনিংস।

  • বাবর আজম (৯৯ ইনিংস)

তালিকার দুই নম্বরের নামটি পাকিস্তান তারকা বাবর আজমের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটার মাত্র ৯৯ ইনিংসে ৩,৫০০ রানের দেখা পেয়েছেন।

  • বিরাট কোহলি (৯৬ ইনিংস)

তালিকার সবার উপরের নামটি আধুনিক ক্রিকেটের মহারাজা বিরাট কোহলির। ক্যারিয়ারের শুরু থেকেই তিন ফরম্যাট মাতানো এই ভারতীয় নক্ষত্র ব্যাতিক্রম ছিলেন না টি-টোয়েন্টিতেও। মাত্র ৯৬ ইনিংসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজার রান স্পর্শ করার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link