মাঝসমুদ্রে ইংলিশ রণতরী ডুবিয়ে দিল ভারত!

এজবাস্টনে জয়-খরা কাটিয়ে নতুন ভারতের ইতিহাস। এমন ভারতকে আপনি আগে দেখেননি। শুভমান গিলের এই দলটি যেন বিশেষ কিছু। ইংল্যান্ডকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে রাখলো—এই ভারতকে সমীহ করো চলো।

এজবাস্টনে জয়-খরা কাটিয়ে নতুন ভারতের ইতিহাস। এমন ভারতকে আপনি আগে দেখেননি। শুভমান গিলের এই দলটি যেন বিশেষ কিছু। ইংল্যান্ডকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে রাখলো—এই ভারতকে সমীহ করো চলো।

ব্যাট হাতে যেমন দুর্বার, তেমনই বল হাতে দূরদর্শী গিলের দল। ইংল্যান্ডকে ছিটেফোঁটা সুযোগও দেয় না তারা। প্রথম ইনিংসে শুভমান গিলের ২৬৯ রানের মহাকাব্যিক ইনিংসের সুবাদে যে সূচনাটা পেয়েছিল, সেটাই মূলত কোণঠাসা করে ফেলে ইংলিশদের। ৫৮৭ রানের পাহাড় জমা হয় ভারতের স্কোরবোর্ডে।

জবাবে আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজের সামনে অসহায় তখন ইংলিশদের টপ অর্ডার। মাঝের সময়টাতে অবশ্য প্রতিরোধ গড়ে উঠে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের ব্যাট থেকে। দুজনের দেড়-শ পেরোনো ইনিংসে ভর করে ইংল্যান্ড তোলে ৪০৭ রান। সিরাজের ছয় এবং আকাশের চার—দুজনের ঝুলিতেই যায় ইংলিশদের ১০ উইকেট।

১৮০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসের শুরু করে ইন্ডিয়া। আবারও সেই গিলই সব আলো কেড়ে নেন। ভারত যেন যোগ্য লোকের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে। অধিনায়কত্বের চাপ যেন তার ব্যাটকে আরও শানিত করেছে।

দ্বিতীয় ইনিংসে তাঁর ১৬১ রান, সঙ্গে রাহুল, জাদেজা ও পান্তের ফিফটিতে ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ভারত। এই রান চেজ করতে হলে ইংল্যান্ডের অবিশ্বাস্য কিছু করতে হতো। অসম্ভব কিছু করতে গিয়েই তাই তো পা হড়কালো শুরুতেই।

আগের ম্যাচে সিরাজের ছায়ায় ঢাকা পড়েছিল আকাশ দীপ। এবার যেন সব আলো নিজের দিকে টেনে নিলেন। একের পর এক গোলা ছুড়ে ইংরেজদের ব্যাটিং তরী ডুবিয়ে দিলেন মাঝসমুদ্রে।

বুমরাহর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন আকাশ। তবে গুণাক্ষরেও টের পেতে দেননি দলের সেরা পেসারের অনুপস্থিতি। প্রথম ইনিংসে চার উইকেট, দ্বিতীয় ইনিংসে ছয়—আকাশ দীপ যেন সুযোগের সদ্ব্যবহার করলেন।

ভারত তুলে নিল ৩৩৬ রানের বড় জয়। নতুন অধিনায়ক গিল পেলেন প্রথম জয়ের স্বাদ। প্রথম টেস্ট হারের হিসাবটা ইংলিশদের থেকে বেশ ভালোভাবেই বুঝে নিল ভারত। ব্যাট-বল—সবখানেই ফুল মার্কস তুলেছে গিলের বাহিনী।

যে আশায় ভারত বুক বেঁধেছিল, সেটারই পূর্ণতা অবশেষে এলো। এখনও বাকি অনেকটা পথ। তবে ভারত যেভাবে ডমিনেট করে দ্বিতীয় টেস্ট জিতে নিল, এই ধারা বজায় রাখতে পারলে এই দলটিকে আটকানো মুশকিলই হবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link