গিলের ওপেনিং নিশ্চিত, একাদশে জায়গা হারাবেন কে?

ফলে, সাঞ্জুর পক্ষে ডাগ আউটে বসে থাকা ছাড়া কিছু করার উপায় নেই। অর্থাৎ, ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনিংয়ে গিল-অভিষেক, কিপিং গ্লাভস জিতেশ শর্মার হাতে। আর স্যামসনকে দর্শক হয়ে থাকতে হবে পুরো এশিয়া কাপ।

টি-টোয়েন্টি দলে শুভমান গিলের জায়গা নিয়ে আসলে কোনো সংশয় নেই। কারণ তিনি সহ-অধিনায়ক। এশিয়া কাপের একাদশে তিনি ‘অটো-চয়েজ’। কিন্তু, প্রশ্ন হল তিনি খেলবেন কোন পজিশনে?

টি-টোয়েন্টিতে তিনি সবসময়ই ওপেনার। ২১ ম্যাচ খেলেছেন, সবগুলোতেই ইনিংসের শুরু করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে সর্বশেষ ওপেন করেছিলেন। এরপর টানা ১২টি ম্যাচ মিস করেছেন। এখন ফেরার পর আবারও তাঁর সঙ্গী হবেন শৈশবের সতীর্থ অভিষেক শর্মা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমান গিলকে বিরাট কোহলির ভূমিকায় টি-টোয়েন্টিতে থিতু করতে চায়। ফলে, তাঁকে ওপেনিংয়েই সুযোগ দিতে হবে। তিন নম্বরে খেললে হারাতে হবে তিলক ভার্মাকে, যেটাও কার্যত সম্ভব নয়। টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা ব্যাটার তিলক ভার্মা। তিলকের জন্যই পছন্দের তিন নম্বর পজিশন ছেড়ে দিয়েছেন সুরিয়াকুমার যাদব। ফলে, স্যামসনকে জায়গা দিতে তিলককে ‘অপচয়’ করতে চাইবে না ভারত।

এখানেই বিপাকে পড়েছেন সাঞ্জু স্যামসন। গিল না থাকায় ওপেন করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সেই পাঁচ ম্যাচের সিরিজে তাঁর রানের পরিসংখ্যান ছিল হতাশাজনক—২৬, ৫, ৩, ১ আর ১৬। সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

অতএব সমীকরণ পরিষ্কার—গিল ওপেনিংয়ে ফিরলে স্যামসন আর প্রথম একাদশে থাকছেন না। উইকেটরক্ষকের জায়গাটা এখন জিতেশ শর্মার হাতে চলে যাচ্ছে। কারণ জিতেশ ব্যাট হাতে বেশি আক্রমণাত্মক, আবার সাম্প্রতিক পারফরম্যান্সও তাঁকে এগিয়ে রাখছে।

স্যামসনকে পুরোাপুরি একাদশ থেকে বাদ না দিলেও চলে। তাঁকে চাইলে নিচে নামানো যায়, ওয়ানডেতে তিনি পাঁচ বা ছয়ে আগে খেলেছেন। রাজস্থান রয়্যালসে তিনি তিন নম্বরে খেলেন।  কিন্তু, ভারতের তিন থেকে ছয় নম্বর পজিশন একেবারেই চূড়ান্ত বলা যায়।

তিন থেকে সাতে খেলেন তিলক ভার্মা, সুরিয়াকুমার যাদব, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। সাত নম্বরে প্রথম পছন্দ ছিলেন রিঙ্কু সিং। এখন সাঞ্জুকে একাদশের বাইরে রাখতে হলে জিতেশ শর্মাকে রাখতে হবে। ফলে, বাদ পড়তে হবে রিঙ্কুকে।

টপ অর্ডার জমজমাট, মিডল অর্ডারেও ভিড়—ফলে স্যামসনের জন্য কোনো ফাঁকফোকর থাকছে না বললেই চলে। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার ব্যাক আপ হিসেবে শিভাম দুবে আছেন। সব মিলিয়ে, সাঞ্জুর পক্ষে ডাগ আউটে বসে থাকা ছাড়া কিছু করার উপায় নেই। অর্থাৎ, ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনিংয়ে গিল-অভিষেক, কিপিং গ্লাভস জিতেশ শর্মার হাতে। আর স্যামসনকে দর্শক হয়ে থাকতে হবে পুরো এশিয়া কাপ।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link