গিল-বাটলারে ভর করে বড় জয় গুজরাটের!

আইপিএলের ব্যাটিং বিবর্তনের যুগে ১৬৫ রানের মতো লক্ষ্য দিয়ে নিরাপদে থাকা যায় না। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে গিল-বাটলারের মতো নাম থাকলে তো অবশ্যই না।

শুভমান গিলের নির্ভারতা, আর জস বাটলারের আগ্রাসন, এই দুইয়ের সামনে অসহায় আত্মসমর্পন করল লখনৌ সুপার জায়ান্টস। সাত উইকেটের বিশাল জয় নিয়ে বুক ফুলিয়েই মাঠ ছাড়ল গুজরাট টাইটান্স।

প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দক্ষিণ আফ্রিকান ওপেনার এইডেন মার্করাম ২১ বলে ৩০ রান করেন। এটা বলার কারণ হলো, ঋষাভ পান্তের দল এত দুর্বল ব্যাটিং করেছে যে আর কোনো ব্যাটার ২০ রানের কোটা পার হতে পারেনি।

অবশ্য এর কীর্তিত্ব দিতে হবে প্রসিদ্ধ কৃষ্ণকে। একাই নেন চার উইকেট। কাগিসো রাবাদা ছাড়া গুজরাটের আর কোনো বোলারই অনিয়ন্ত্রিত বোলিং করেননি। তাই তো, লখনৌ- এর ইনিংস থামে আট উইকেট হারিয়ে ১৬৪ রানে।

১৬৫ রান তাড়া করতে নেমে সাই সুদর্শনের ব্যাট আজ আর হাসেনি। ফিরে যান ১৫ রানেই। বাকি গল্পটা গিল আর বাটলারের। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি।

গিল আর বাটলার দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তাঁরা সাজঘরে ফিরলেও ওয়াশিংটন সুন্দর আর রাহুল তেওয়াতিয়ার হাত ধরে আট বল হাতে রেখেই জিতে যায় গুজরাট।

আইপিএলের ব্যাটিং বিবর্তনের যুগে ১৬৫ রানের মতো লক্ষ্য দিয়ে নিরাপদে থাকা যায় না। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে গিল-বাটলারের মতো নাম থাকলে তো অবশ্যই না। সেটা হাড়ে হাড়েই টের পেল লখনৌ।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link