ভারতের উড়ন্ত সূচনার শেষে হার্দিক পান্ডিয়ার ইনিংসটি হতে পারত ‘চেরি অন টপ’। দূর্দান্ত এক ক্যাচে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। আর এরপরই মুখ থুবড়ে পড়ে ভারতের লোয়ার অর্ডার। ফিনিশিং টাচে হার্দিক যেভাবে আগ্রাসী হয়ে উঠেছিলেন, তাকে আউট করতে হলে দারুণ কিছু করার উপায় ছিল না। আর সেই দারুণ ক্যাচের ফলাফল হিসেবে ২০৯ রানেই আটকে ফেলা গেছে ভারতকে।
এদিন শুরুতে একটু ধীরলয়ে বাইশ গজে থিতু হওয়ার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। সুরিয়াকুমারের বিদায়ের পর, নিজের খেলা প্রথম চার বলে স্রেফ একটি রানই নিতে সক্ষম হন হার্দিক। তিলক ভার্মা আউট হলে তার উপর চাপ বাড়ে আরও, কেননা সাত বলে যে তখন তার রান ছিল স্রেফ তিন।

এরপর ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাটিং গিয়ার পরিবর্তন করেন হার্দিক। এরপর আর কোন থামাথামি নেই। বল ও রানের মধ্যকার সেই ব্যবধান তিনি পরবর্তী বাড়িয়েছেন ঠিকই, তবে রানের তুলনায় কখনো বলের সংখ্যা বেশি হতে দেননি। চার ছক্কা ও সমান চারটি চারের মারে তিনি ২৭ বলে করে ফেলেন ৫২রান।
ছক্কা হাঁকিয়ে স্পর্শ করেন অর্ধশত রানের মাইলফলক। ঠিক এর পরের বলেই আরও একটি ছক্কা প্রায় তিনি হাঁকিয়ে ফেলেছিলেন। বদলি ফিল্ডার ডিলান লিচার অসাধারণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন। এরপরই বরং ওই চেরি অন টপ ফিনিশিং টাচ তার আর দেওয়া হয়ে ওঠেনি। ভারতও হার্দিকের বিদায়ের পর হয়ে যায় এলোমেলো।

২০৫ রানের মাথায় হার্দিক আউট হওয়ার পর ২০৯ রানে থামে ভারতের সংগ্রহ। পরবর্তী চার রান তুলতে গিয়ে ভারত হারিয়েছে চারটি উইকেট। অথচ হার্দিক টিকে গেলে অনায়াসে সংগ্রহ গিয়ে পৌঁছাত ২৩০ এর ঘরে। এদিক থেকে হয়ত হার্দিক নিজেকেই খানিকটা দোষারোপ করবেন দিনশেষে।











