হার্ষিত ‘উইকেট টেকিং’ রানা

টি-টোয়েন্টিতেও তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। এর আগে আইপিএলে পারফরম করেছেন। তার ওপর হার্ষিত রানার বয়স মাত্র ২৩। তাঁকে সময় দেওয়া জরুরী। এক্সপ্রেস বোলারের ইউটিলিটি বোঝার জন্য তাঁর নি:সন্দেহে আরেকটু সময় প্রাপ্য।

এতটা সমালোচনা সম্ভবত প্রাপ্য নয় হার্ষিত রানার। ইদানিং নেতিবাচক আলোচনা একটু বেশিই হচ্ছে হার্ষিত রানাকে নিয়ে। তবে, অস্ট্রেলিয়ার সিডনিতে নিজেকে প্রমাণ করতে পারলেন তিনি। সাথে জবাবটাও এল পরিস্কার – দিব্যি এই ভারতীয় সেট আপে থাকার যোগ্য সেনানী হার্ষিত রানা।

আট ম্যাচে এই এক্সপ্রেস বোলারের উইকেট এখন ১৬ টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিলেন চার উইকেট। এই পরিসংখ্যানই প্রমাণ করে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট নেওয়ার সামর্থ্য আছে হার্ষিত রানার। তাহলে কেন বারবার সমালোচনার স্বীকার হবেন তিনি।

হ্যাঁ, কোচ গৌতম গম্ভীরের প্রিয় পাত্র তিনি। তিনি সব ফরম্যাটের দলেই আছেন। কেন আছেন? এই প্রশ্নের সহজ জবাব হল হার্ষিত রানা উইকেট নিতে জানেন। যখন দরকার দলকে নিজের সক্ষমতাটা ফিরিয়ে দিতে জানেন তিনি।

এই যেমন এবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি ছেটে ফেললেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি কিংবা মিশেল ওয়েন – সবগুলো উইকেট নেওয়াই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী জরুরী ছিল ভারতের জন্য। গতির ভেতর ভেরিয়েশন এনে তিনি উইকেট আদায় করে নিয়েছেন।

টি-টোয়েন্টিতেও তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। এর আগে আইপিএলে পারফরম করেছেন। তার ওপর হার্ষিত রানার বয়স মাত্র ২৩। তাঁকে সময় দেওয়া জরুরী। এক্সপ্রেস বোলারের ইউটিলিটি বোঝার জন্য তাঁর নি:সন্দেহে আরেকটু সময় প্রাপ্য।

Share via
Copy link