রদ্রিগো না থাকায় বিশ্বকাপে কতটুকু ক্ষতি হবে ব্রাজিলের?

হাঁটুর এসিএল ইনজুরি তাকে ছিটকে দিয়েছে দশ মাসের জন্য। আর তাতেই বিশ্বকাপ খেলা হচ্ছে না রদ্রিগোর। এতে ব্রাজিলের ঠিক কতটুকু ক্ষতি হল? 

২০২২ ফিফা বিশ্বকাপের সময় রোনালদো নাজারিওর পায়ের জাদু নিজ পায়ে নিয়ে আসার প্রয়াশ করেছিলেন রদ্রিগো গোয়েজ। নাজারিওর পায়ের জাদু নিয়ে আসতে না পারলেও, তার ইনজুরির দুর্ভাগ্য নিয়ে এসেছেন রদ্রিগো। হাঁটুর এসিএল ইনজুরি তাকে ছিটকে দিয়েছে দশ মাসের জন্য। আর তাতেই বিশ্বকাপ খেলা হচ্ছে না রদ্রিগোর। এতে ব্রাজিলের ঠিক কতটুকু ক্ষতি হল?

প্রথমত রদ্রিগোর স্বভাবজাত পজিশন লেফট উইং। সে জায়গায় ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মত খেলোয়াড়রা রয়েছেন। খেলোয়াড় বাছাইয়ের তালিকাটা সংক্ষিপ্ত হয়ে এলো কার্লো আনচেলত্তির জন্য। এটা এক ভাবনার জায়গা বটে।

দ্বিতীয়ত, রদ্রিগো ব্রাজিল জাতীয় দলের নিয়মিত শুরুর একাদশে সুযোগ পান না। রিয়াল মাদ্রিদেও তিনি প্রথম একাদশে বিবেচিত হন না। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। তবে ভিনিসিয়াসের ছায়াতলে পড়ে কখনোই সেই অর্থে আলোচনার স্পটলাইট ছুঁয়ে দেখে না রদ্রিগোকে। অতএব, দ্বিতীয় পছন্দের একজন খেলোয়াড়ের জন্য বিপাকে পড়ার সম্ভাবনা কম।

কিন্তু রদ্রিগো ক্লাচ করতে জানেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি ম্যাচের গতিপথ, স্কোরলাইন বদলে দিতে পারেন। এই একটা দিক বিবেচনায় রদ্রিগোর না থাকাটা ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় আঘাত।

রদ্রিগোর মত বড় ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় স্নায়ুচাপকে নিয়ন্ত্রণ করে বাজিমাত করতে জানেন। তাছাড়া কার্লো আনচেলত্তির ‘ব্যক্তিগত নৈপুন্য’ কৌশলে রদ্রিগোর অনুপস্থিতি ভোগাতে পারে ব্রাজিলকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link