রাজস্থান ছাড়লে কত দাম পাবেন স্যামসন?

রাজস্থান রয়্যালসের সিদ্ধান্ত ও স্যামসনের ভবিষ্যৎ ঘিরে আইপিএল ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।

চলমান আইপিএল ট্রেড উইন্ডোতে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকায় রয়েছেন তিনি।

তবে রাজস্থান রয়্যালসের উচ্চভিলাসী ট্রেড নীতির কারণে আলোচনায় জট তৈরি হয়েছে। ফলে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে যে, তাঁকে ট্রেড না করে নিলামে ছেড়ে দেওয়া হতে পারে।

স্যামসনের মতো ক্রিকেটার আইপিএলে বিরল—একইসঙ্গে শীর্ষক্রমে ব্যাটিং, উইকেটকিপিং এবং অধিনায়কত্বের দক্ষতা নিয়ে তিনি একটি সম্পূর্ণ প্যাকেজ। শেন ওয়ার্ন পর তিনিই রাজস্থানের একমাত্র খেলোয়াড় যিনি দলকে আইপিএল ফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

নিলামে গেলে স্যামসনের ভিত্তিমূল্য নেমে আসবে ১.৫–২ কোটি টাকার মাঝে।কিন্তু তাঁর বহুমুখী দক্ষতা এবং অভিজ্ঞতা বিবেচনায় বিশ্লেষকরা মনে করছেন, তিনি বিক্রি হতে পারেন ১০-১৫ কোটিতে।

 যদি তাঁকে আইপিএল ২০২৬-এর নিলামে তোলা হয়, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তাঁকে দলে টানা নিয়ে শুরু হয়ে যেতে পারে তীব্র লড়াই।

সবকিছু মিলিয়ে, রাজস্থান রয়্যালসের সিদ্ধান্ত ও স্যামসনের ভবিষ্যৎ ঘিরে আইপিএল ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। ২০২৬ সালের নিলাম তাই স্যামসনের জন্য এক নতুন মোড় এনে দিতে পারে, এবং আইপিএল দুনিয়ায় তৈরি করতে পারে বড়সড় চমক।

Share via
Copy link