ভারত-পাকিস্তান দ্বৈরথে সর্বোচ্চ রান করেছেন কারা?

ক্রিকেট পাতায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ, চাপ আর ঐতিহ্য ধরে রাখার ভার। তাই আজকের আয়োজনে থাকছে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বৈরথে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা।

ক্রিকেট পাতায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ, চাপ আর ঐতিহ্য ধরে রাখার ভার। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় লড়াই দেখতে মাসের পর মাস অপেক্ষমান থাকে ক্রিকেটপ্রেমীরা। আজকের আয়োজনে থাকছে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি দ্বৈরথে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা।

  • শাহিবজাদা ফারহান (১৫৫ রান)

তরুণ ক্রিকেটার হিসেবে তালিকার একমাত্র নাম শাহিবজাদা ফারহান। তিন ইনিংস খেলতে নেমে ৫১.৭ গড়ে ১৫৫ রান করেছেন পাকিস্তানি এই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের বিপক্ষে আবারও ফারহানের থেকে অনবদ্য পারফরম্যান্সেরই প্রত্যাশা থাকবে পাকিস্তানি সমর্থকদের।

  • মোহাম্মদ হাফিজ (১৫৬ রান)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সাথে আট ইনিংসে ব্যাট করতে নেমে দুইটি অর্ধশতক হাঁকিয়েছেন মোহাম্মদ হাফিজ। মোট সংগ্রহ করেছেন ১৫৬ রান।

  • শোয়েব মালিক (২২৮ রান)

অভিজ্ঞতা আর ম্যাচ পরিস্থিতি বোঝার দক্ষতায় শোয়েব মালিক ছিলেন পাকিস্তানের বড় ভরসা। ভারতের সাথে টি-টোয়েন্টিতে নয় ম্যাচে সংগ্রহ করেছেন ১৬৪ রান, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৫৭।

  • মোহাম্মদ রিজওয়ান (২২৮ রান)

পাঁচ ইনিংসে ব্যাট করতে নেমে ২২৮ রান নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ প্রতি সংগ্রহ করেছেন ৫৭ রান! তবে স্ট্রাইকরেটটা মাত্র ১১১.৭৬। ধীরগতির ফলেই পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

  • বিরাট কোহলি (৪৯২ রান)

তালিকার সবচেয়ে উপরের নামটি আধুনিক ক্রিকেটের মহারাজা খ্যাত বিরাট কোহলির। একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে বিরাটের নামই আছে এই তালিকার শীর্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে ব্যাট হাতে নামলেই যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠতেন বিরাট। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১১ ম্যাচে ৪৯২ রান সংগ্রহ করেছেন বিরাট। ম্যাচ প্রতি নিয়েছে ৭০.২৮  রান!

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link