ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি!

ইংল্যান্ডের মাটিতে ২০০৭ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবারও সেই সম্ভাবনার আলো নিভে যেতে বসেছে। বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। এই অবস্থায় সিরিজ নিজেদের করতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে তাদের। আর সেটা করতে পারলেই ইতিহাসের চতুর্থ দল হিসেবে নাম লেখাবে তারা।

ইংল্যান্ডের মাটিতে ২০০৭ সালের পর আর কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবারও সেই সম্ভাবনার আলো নিভে যেতে বসেছে। বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। এই অবস্থায় সিরিজ নিজেদের করতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে তাদের। আর সেটা করতে পারলেই ইতিহাসের চতুর্থ দল হিসেবে নাম লেখাবে তারা।

তবে ইতিহাস বলছে, এমন অবস্থায় সিরিজ জেতা রীতিমতো দুঃসাধ্য। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিনবার এমন হয়েছে, যখন কোনো দল ০-১ বা ১-২ ব্যবধানে পিছিয়ে থেকেও পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে। দেখে নেওয়া যাক সেই তিনটি ঐতিহাসিক সিরিজ।

  • অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড – ১৯৩৬

সালটা ১৯৩৬, এই কীর্তির সূচনা হয়েছিল অ্যাশেজ সিরিজে। প্রথম দুই টেস্টে জয় পায় ইংল্যান্ড। কিন্তু এরপরই দারুণ প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়া। ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে টানা তিন টেস্ট জিতে সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় তারা।

এটি এখনও পর্যন্ত একমাত্র ঘটনা, যখন অস্ট্রেলিয়া ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও সিরিজ জিতেছে। আর ব্র্যাডম্যান হয়ে ওঠেন ইতিহাস গড়ার প্রথম অধিনায়ক।

  • ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া – ১৯৯২

পরের ঘটনা ১৯৯২ সালের। এবার প্রতিপক্ষ হিসেবে ইতিহাসের সাক্ষী অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। বাকি দুই টেস্ট ছিল ফলাফলশূন্য। আর শেষ দুই টেস্ট টানা জিতে চমক দেখায় ক্যারিবীয়রা। বিশেষ করে চতুর্থ টেস্টে মাত্র ১ রানে জয়। শেষ টেস্টেও জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

  •  ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা – ১৯৯৮

আবারও এমন ঘটনা ফিরে আসে ১৯৯৮ সালে। এই কীর্তি গড়েছে স্বাগতিক ইংল্যান্ড প্রতিপক্ষ ছিল, দক্ষিণ আফ্রিকা । সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। দুটি রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তৎকালীন নাসের হুসেইনের দল।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link