বুমরাহকে ঘিরে ভারতের নতুন কৌশল!

এশিয়া কাপের এবারের আসরে ভারতীয় দল ভিন্ন কৌশল দিয়ে প্রতিপক্ষের জন্য ছক কষছে। অধিনায়ক সুরিয়াকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহ পাওয়ার প্লেতেই তিন ওভার বল করছেন। ফলে শেষের দিকে সংকট তৈরি হলেও শুরুতে উইকেট নেওয়াটা সহজ হচ্ছে।

এশিয়া কাপের এবারের আসরে ভারতীয় দল ভিন্ন কৌশল দিয়ে প্রতিপক্ষের জন্য ছক কষছে। অধিনায়ক সুরিয়াকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় দলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ পাওয়ার প্লেতেই তিন ওভার বল করছেন। ফলে শেষের দিকে সংকট তৈরি হলেও শুরুতে উইকেট নেওয়াটা সহজ হচ্ছে।

আসরজুড়ে ভারতের একচেটিয়া দাপট চলছেই। দুই ম্যাচে দুই জয়ে সবার আগে সুপার ফোরে পা রেখেছে সুরিয়াকুমারের দল। যার বড় কৃতিত্ব বোলারদের। আর এখানেই একপ্রকার জুয়া খেলেছেন কোচ এবং ক্যাপ্টেন।

ভারত এখন পর্যন্ত খেলেছে দুই ম্যাচ, যেখানে প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। এই ম্যাচগুলোতে জাসপ্রিত বুমরাহ নিজের বোলিং কোটার তিন ওভারই শেষ করেছেন পাওয়ার প্লের মধ্যেই।

আমিরাতের বিপক্ষে তিন ওভারে বোলিং করেছেন, এক উইকেটের বিপরীতে রান দিয়েছিলেন ১৯। পাকিস্তানের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এদিনও পাওয়ার প্লের মধ্যেই তিন ওভার শেষ করেছিলেন। পেয়েছিলেন উইকেটের দেখাও।

সাধারণত বুমরাহ প্রথম দিকে দুই–এক ওভার বোলিং করতেন। মাঝের সময়টাতে দল বিপদে পড়লে আবারও হাতে উঠতো বল। আর শেষটাতে ডেথ ওভারে রান আটকানোই ছিল মূল দায়িত্ব। সর্বশেষ পাওয়ার- প্লেতে বুমরাহ নিজের তিন ওভার শেষ করেছিলেন নয় বছর আগে।

তবে ভারতের পরিকল্পনা এখন ভিন্ন রূপ ধারণ করেছে। বুমরাহকে পাওয়ার প্লেতে আক্রমণাত্মকভাবে ব্যবহার করা হচ্ছে, যদিও পেসার কম নেওয়ায় শেষের চাপে বোলিং করতে হচ্ছে হার্দিক পাণ্ডিয়া ও শিভাম দুবেকে। তবে এখনও পর্যন্ত খুব বেশি খেসারত দিতে হয়নি।

সুরিয়াকুমার যাদব দ্বিতীয় ম্যাচের পরে এই পরিকল্পনা নিয়ে বলেছেন, “আমরা বুমরাহকে আক্রমণাত্মক বিকল্প হিসেবে ব্যবহার করছি। যদি সে পাওয়ার প্লেতে দুই উইকেট পায়, তবে স্পিনারদের জন্য কাজ অনেক সহজ হয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করা যেতে পারে। কয়েক দিনে সে কেবল দুই ওভার বলও করতে পারে। তবে মূল উদ্দেশ্য হলো তাকে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা।”

এই কৌশল শুধু বর্তমান ম্যাচের জন্য নয়, টি২০ বিশ্বকাপে ভারতের দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। পাওয়ার প্লেতে তিন ওভার দিয়ে শুরুতেই উইকেট নেওয়া এবং শেষের ওভারগুলোতে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার মাধ্যমে ভারত তাদের বিকল্প বাড়াতে চাইছে। এখন দেখার বিষয় কতটা সফলতা আসবে এই পরিকল্পনায়!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link