টেস্ট হারের ক্ষত কিছুটা উপশম হয়েছে ওয়ানডে সিরিজ জয়ের মাধ্যমে। ভারতের সামনে এবার লক্ষ্যটা টি-টোয়েন্টি সিরিজ বাগিয়ে নেওয়া। এই মিশনে ভারতের একাদশ কেমন হতে যাচ্ছে, চলুন দেখে নেওয়া যাক।
ওপেনিংয়ে অভিষেক শর্মাকে নিয়ে সংশয় না থাকলেও শঙ্কা ছিল গিলকে নিয়ে। ইনজুরির কারণে মিস করেছেন ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টিতে কি ফিরতে পারবেন তিনি? তবে স্বস্তির খবর, ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। তাই তো অভিষেকের সঙ্গী হিসেবে গিলকেই দেখা যেতে পারে।
তিনে সুরিয়াকুমার যাদবকেই দেখা যেতে পারে। এই পজিশনে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আনছে ভারত, যদিও সেটা এক অর্থে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য। চারে থাকবেন তিলক ভর্মা। তবে প্রশ্নের জায়গাটা, পাঁচে খেলবেন কে?

এক্ষত্রে আসবে সাঞ্জু স্যামসন নাকি জিতেশ শর্মা, এই বিতর্ক। তবে মিডল অর্ডার নামের প্রতি সুবিচার করতে না পারা সাঞ্জুকে প্রথম ম্যাচের একাদশে হয়তো বেঞ্চেই থাকতে হতে পারে। অর্থাৎ উইকেটরক্ষক হিসেবে ম্যানেজমেন্টের প্রথম পছন্দ জিতেশ।
হার্দিক পান্ডিয়া ফিরছেন একাদশে, তাই তো জায়গা হারাতে হতে পারে শিভম দুবেকে। অলরাউন্ডারের ভূমিকায় আরও দুই নাম আছে ভারতের হাতে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল।
বল হাতে পেস ইউনিটের দায়িত্বে ফিরছেন জাসপ্রিত বুমরাহ। সঙ্গী হিসেবে পেতে পারেন আর্শদ্বীপ সিংকে। আর স্পিন ডিপার্টমেন্টে কুলদ্বীপ যাদবকে নিয়েই একাদশ সাজাতে পারে ভারত।

সবমিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সুরিয়াকুমার যাদব, তিলক ভর্মা, জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং।











