আর্শদ্বীপের ফাইফারে সহজ হলো ভারতের জয়!

ঝড়ের দিনে ক্রিকেট মাঠে উইকেট নিতে সুখ। আর্শদ্বীপ সিংয়ের জন্য এই লাইনটাই প্রযোজ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে রান খোয়ালেন ঠিকই, তবে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। একাই ধসিয়ে দিলেন কিউই ব্যাটিং অর্ডার।

ঝড়ের দিনে ক্রিকেট মাঠে উইকেট নিতে সুখ। আর্শদ্বীপ সিংয়ের জন্য এই লাইনটাই প্রযোজ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে রান খোয়ালেন ঠিকই, তবে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফার। একাই ধসিয়ে দিলেন কিউই ব্যাটিং অর্ডার।

এই ম্যাচটা যেন কেবল ব্যাটারদের জন্যই ছিল। দুই দলের বোলাররা অসহায় তাকিয়ে থেকে দেখেছে ব্যাটারদের শাসন। ভারতের স্কোরবোর্ডে এসেছে ২৭১ রান। জবাবে নিউজিল্যান্ড যে মরণ কামড় দেবে তা অনুমেয়ই ছিল।

ভারতের সংগ্রহে প্রথম উইকেটটা আসে ওই আর্শদ্বীপের হাত ধরেই। ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ছেটে ফেলেন টিম সেইফার্টকে। পরের আঘাত ১৭ বলে ৩০ রান করা রচিন রবীন্দ্রকে। আর্শদ্বীপ যেন ব্রতই নিয়েছিলেন কাউকে দাঁড়াতে দেবেন না। তাই তো ভয়ের কারণ হওয়ার আগেই ডেরিল মিচেলকে দেখালেন সাজঘরের পথ।

অধিনায়ক মিচেল স্যান্টনার এবং কাইল জেমিসনও রেহাই পেল না আর্শদ্বীপের পেতে রাখা ভয়ঙ্কর ফাঁদ থেকে। ফলাফল গুনে গুনে পাঁচ শিকার। কিউইদের ব্যাটিং মেরুদণ্ড ভাঙার কারিগর।

চার ওভার বল করে খরচা করেছেন ৫১ রান। এটা অবশ্য হওয়ার ছিল। বোলারদের জন্য কিছুই নেই এই পিচে। তবুও ব্যাটিং স্বর্গে দাঁড়িয়ে ব্যাটারদের নরকীয় যন্ত্রণা উপহার দিলেন আর্শদ্বীপ সিং। বুঝিয়ে গেলেন, শিকারির চোখ কেবল শিকারের দিকেই।

২৭২ রান করে জেতাটা নিতান্তই অলীক স্বপ্ন। তবে ক্রিকেটে তো সামান্য সম্ভাবনা থাকেই। সেটার রাস্তায় মূলত বন্ধ করে দিয়েছিলেন আর্শদ্বীপ। তাতেই ভারত পেয়েছে ৪৬ রানে। ৪-১ ব্যবধানে সিরিজটাও গেছে ভারতের দখলেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link