নেতৃত্ব সংকটে আইপিএলের তিন দল!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সময়ের হিসাবে এখনও অনেকটা দূরে। তবুও আলোচনার টেবিলে ইতিমধ্যেই চলছে কৌশল সাজানোর পরিকল্পনা। তবে কোন কোন দলের দুশ্চিন্তাটা যোগ্য নেতা খুঁজে বের করার। বিশেষ করে তিন দলে অধিনায়কের শূন্যতা দেখা দিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সময়ের হিসাবে এখনও অনেকটা দূরে। তবুও আলোচনার টেবিলে ইতিমধ্যেই চলছে কৌশল সাজানোর পরিকল্পনা। তবে কোন কোন দলের দুশ্চিন্তাটা যোগ্য নেতা খুঁজে বের করার। বিশেষ করে তিন দলে অধিনায়কের শূন্যতা দেখা দিয়েছে। সমাধানের উপায়ও অবশ্য খোলা আছে তাদের সামনে।

প্রথম দলটা সানরাইজার্স হায়দ্রাবাদ। গত দুই বছর ধরে এই দলের অধিনায়ক ছিলেন প্যাট কামিন্স। তবে ইনজুরিতে অরেঞ্জ আর্মির জন্য পরবর্তী সিজন অনিশ্চয়তার দোলাচলে। এমন পরিস্থিতিতে তার খেলার সম্ভাবনাটা ক্ষীণ। তাই ফ্র্যাঞ্চাইজির কাছে নতুন অধিনায়ক নিয়োগের বিকল্প একান্ত জরুরি।

ক্যাপ্টেনশিপের সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন অভিষেক শর্মা। তালিকায় আছে ট্রাভিস হেডের নামও। দুইজনই দলের গুরুত্বপূর্ণ অংশ। অভিষেক যদি নেতৃত্বের সুযোগ পান তবে হায়দ্রাবাদের ভবিষ্যত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হতে পারে।

সমস্যায় আছে দিল্লি ক্যাপিটালসও। গত বছর অক্ষর প্যাটেলের নেতৃত্বে ভালো শুরু পেলেও শেষ দিকে হতাশ করেছে দলটি। প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা বেড়েছে। এক্ষেত্রে অক্ষরের পরিবর্তে নাম আসছে কেএল রাহুলের। অভিজ্ঞতার আর পারফরম্যান্সের বিচারে তিনি হতে পারেন সবচেয়ে বড় নাম।

২০২৫ সিজনে সঞ্জু স্যামসন ইনজুরিতে থাকায় রাজস্থানের অধিনায়কত্বের ভার পড়ে রিয়ান পরাগের কাঁধে। বর্তমানে স্যামসনের সাথে রাজস্থান ম্যানেজমেন্টের বোঝাপড়াও ঠিকঠাক হচ্ছে না। এমনকি তিনি দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তো রাজস্থানকে নেতৃত্ব দেওয়ার জন্য খুঁজতে হবে বিকল্প।

রিয়ান সেখানে স্পষ্টভাবেই প্রধান প্রার্থী। যদি পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়ে আস্থার প্রতিদান দিতে পারেন, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের কপাল থেকে চিন্তার ভাজ সরে যাবে।

তিন দলের সামনে নেতা পরিবর্তন ছাড়া দ্বিতীয় পথ নেই। তবে এই পরিবর্তন কি হবে দলের জন্য নতুন শক্তি, নাকি অভিজ্ঞতার অভাবে চ্যালেঞ্জের সামনে পড়বে তারা—এটাই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link