দুই ভাইয়ের জুটিতে ইতালির স্বপ্নজয়

অবিশ্বাস্য এক জুটি! দুই ভাই এলেন, দেখলেন, নেপাল বোলারদের শাসন করে জয়ের নিশান উড়িয়ে তবেই শান্ত হলেন। জাস্টিন মোসকা আর অ্যান্টনি মোসকার দাপট দেখল ক্রিকেট বিশ্ব, দেখল দুই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে জয়ের জন্য লড়াই করার দৃশ্য, দেখল দুই ভাইয়ের ইতিহাস তৈরি করা এক ধংসযজ্ঞ। যা শেষ করে নেপালের স্বপ্ন, ৪৪ বল হাতে রেখে ইতালিকে এনে দিল ১০ উইকেটের গৌরবময় জয়।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ইতালি। উদ্দেশ্য শুরু থেকেই চেপে ধরে, অল্প রানে গুটিয়ে ফেলা। বাস্তবায়ন হতে সময় লাগেনি। আট রানের মাথায় প্রথম সাফল্য ধরা দেয় ইতালির। এরপর অবশ্য আরিফ শেখ এবং রোহিত পাওডেল পরিস্থিতি কিছুটা সামলে নেন। বিপত্তির শুরু ৯৩ রান থেকে। এর আগে তিন উইকেট হারিয়েছিল নেপাল। জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছিল তারা।

কিন্তু ৯৩ এর পর থেকেই সব এলোমেলো যায়। পরের ৩০ রান তুলতে হারায় সাত ব্যাটারকে। ১২৩ রানেই তাই যবনিকা পতন ঘটে নেপালের ব্যাটিং ইনিংসের। ইতালির হলে বল ভাতে ভেলকি দেখান ক্রিশান কালুগামাগে, নেন তিন উইকেট।

ইতালির সামনে জয়ের অপার সম্ভাবনা। ইতিহাস গড়ার সুবর্ণ এক সুযোগ। ১২৪ রানের লক্ষ্যমাত্রা সেই সুযোগের পথে বাধা হয়ে দাঁড়াবে কি? এমন প্রশ্ন নিমিষেই উড়িয়ে দিলেন মোসকা ব্রাদার্স। চোখ-মুখে কেবল জয়ের নেশা, ওপেনিং দুই ভাই তাই লড়লেন আগ্রাসী মেজাজে। শুরু থেকেই বার্তা পরিষ্কার, এই ম্যাচ জিততেই নেমেছে ইতালি।

জাস্টিন মোসকা এবং অ্যান্টনি মোসকা দুজনেই ইতালির স্বপ্নসারথী হয়ে বাইশ গজে নামলেন। সময়ের সাথে সাথে ম্যাচটাকে নিয়ে এলেন নিজেদের হাতে। পাল্লা দিয়ে ব্যাট চালিয়েছেন দুজন, যেন প্রতিপক্ষ নেপাল নয়, রান তোলার যুদ্ধ তাদের দুজনের।

দুজনেই ফিফটি পেলেন, ১২৪ রানে অপারাজিত জুটি গড়লেন, বিশ্বকাপের মঞ্চে ইতালির প্রথম জয়ের নায়ক হলেন। এ যেন এক অবিশ্বাস্য রূপকথার গল্প। যার সাক্ষী হলো ওয়াংখেড়ে, যার সাক্ষী হলো গোটা ক্রিকেট বিশ্ব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link