দুই তামিমের মাঝে জস বাটলার!

তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল,  টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওপেনারদের সর্বনিম্ন গড়ের তালিকায় অনেকদিন ধরেই আছেন এই দুই বাংলাদেশি ব্যাটার। ২০২৪ বিশ্বকাপে ৭ ইনিংসে ৭৬ রান করে ১০.৮৫ গড়ে শীর্ষে আছেন তানজিদ তামিম, আর ২০১৪ বিশ্বকাপে ৭ ইনিংসে ৮৩ রান করে ১১.৮৫ গড়ে তালিকার তৃতীয় স্থানে  তামিম ইকবাল।

তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল,  টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওপেনারদের সর্বনিম্ন গড়ের তালিকায় অনেকদিন ধরেই আছেন এই দুই বাংলাদেশি ব্যাটার। ২০২৪ বিশ্বকাপে সাত ইনিংসে ৭৬ রান করে ১০.৮৫ গড়ে শীর্ষে আছেন তানজিদ তামিম, আর ২০১৪ বিশ্বকাপে সাত ইনিংসে ৮৩ রান করে ১১.৮৫ গড়ে তালিকার তৃতীয় স্থানে তামিম ইকবাল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জস বাটলার। তবে সেমিফাইনালে এক অদ্ভুত কাকতালীয় ইনিংস খেলেই লজ্জার রেকর্ডের শীর্ষে ওঠা থেকে নিজেকে বাঁচিয়েছেন তিনি।

পুরো টুর্নামেন্ট জুড়েই ছন্দহীন ছিলেন বাটলার। ইংল্যান্ডের ইনিংস শুরু করতে নামলেও ব্যাট থেকে আসছিল না বড় কোনো রান। ম্যাচের পর ম্যাচ ব্যর্থতার কারণে একসময় এমন অবস্থায় পৌঁছে যায় তাঁর পরিসংখ্যান, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ওপেনার হিসেবে সবচেয়ে কম গড়ের রেকর্ডটা তাঁর দিকেই এগিয়ে আসছিল।

সেমিফাইনালের আগে হিসাবটা ছিল খুব সহজ। অপ্রীতিকর সেই রেকর্ড এড়াতে বাটলারের দরকার ছিল ঠিক ২৫ রান। তার কম হলেই তানজিদ তামিমকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওপেনার হিসেবে সর্বনিম্ন গড়ের রেকর্ড চলে যেত তাঁর নামের পাশে।

চাপের সেই ম্যাচে ব্যাট হাতে নামলেন বাটলার। খেললেন সংগ্রামী এক ইনিংস। ১৭ বলের ইনিংসে ছিল ১০টি ডট বল, যা তাঁর স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে একেবারেই মানানসই নয়। তবুও শেষ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন ঠিক সেই ২৫ সংখ্যায় ।

অদ্ভুতভাবে, রেকর্ড এড়াতে যতটা দরকার ছিল ঠিক ততটাই রান করলেন ইংল্যান্ডের এই ওপেনার। না এক রান কম, না এক রান বেশি। ফলে লজ্জার তালিকার শীর্ষে ওঠা থেকে বেঁচে গেলেন তিনি, যদিও বিশ্বকাপটি তাঁর জন্য রয়ে গেল হতাশার গল্প হিসেবেই। এই টুর্নামেন্টে আট ইনিংস ব্যাট করে বাটলারের মোট রান দাঁড়িয়েছে ৮৭। গড় ১০.৮৭। অর্থাৎ তিনি এখন তালিকার দ্বিতীয় স্থানে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link