বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত সমর্থনযোগ্য?

নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ভারতে সফরে অনীহা দেখানোয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছেন সাবেক ইংল্যান্ড ওপেনার মার্ক বুচার। তার মতে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আইসিসির উচিত এখনই একটি স্পষ্ট ও কঠোর নীতিমালা নির্ধারণ করা।

নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ভারতে সফরে অনীহা দেখানোয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আইসিসির সিদ্ধান্তকে সমর্থন করেছেন সাবেক ইংল্যান্ড ওপেনার মার্ক বুচার। তার মতে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আইসিসির উচিত এখনই একটি স্পষ্ট ও কঠোর নীতিমালা নির্ধারণ করা।

নিরাপত্তাজনিত সমস্যার কারণে ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ভেন্যু নিয়ে যাওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দাবি নাকচ করে বাংলাদেশকে বিশ্বমঞ্চ থেকে বাদ দিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হয় স্কটল্যান্ডকে।

উইজডেন পডকাস্টে দেওয়া মন্তব্যে বুচার বলেন, আইসিসির সামনে তখন একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। তাঁর ভাষায়, ভবিষ্যতে যদি কোনো দল সরকারি নির্দেশে হোক বা নিজেদের সিদ্ধান্তে কোনো আয়োজক দেশে গিয়ে খেলতে নিরাপত্তা বা অন্য যেকোনো কারণে আপত্তি তোলে, তাহলে সেই দলকে বাদ দিয়েই টুর্নামেন্ট এগিয়ে নেওয়া উচিত।

তবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক ব্যাটার। কারণ, বাছাইপর্বে স্কটল্যান্ডের অবস্থান ছিল জার্সির নিচে। যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সেটিই হওয়া উচিত ছিল প্রধান মানদণ্ড। বাস্তবে যদিও আইসিসি টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে বেছে নিয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কারণে আয়োজক দেশের বাইরে গিয়ে ফাইনাল আয়োজনের মতো হাস্যরসাত্মক ঘটনার কথাও তুলে ধরেছেন বুচার। তার মতে, এসব ঘটনার বিরুদ্ধে আইসিসির কঠোর অবস্থান নেওয়া উচিৎ।

বুচারের অবস্থান এখানে স্পষ্ট। আইসিসি কর্তৃক নির্ধারিত ভেন্যু কিংবা দেশে যারা খেলতে ইচ্ছুক তাদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে হবে। কোনো দেশের রাজনৈতিক কিংবা অন্যান্য সমস্যা থাকলে তাদেরকে সোজা বাদ নিয়ে পরবর্তী যোগ্য দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার কথাই বলেছেন তিনি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link