ব্রিজকি দ্য রেকর্ড মেশিন

ম্যাথু ব্রিজকি যেন রেকর্ড মেশিন। মাত্র চার ম্যাচেই নিজের নাম ইতিহাসের পাতায় খোদাই করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং সেনসেশন। ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর অনেকেই তো রান করেন, তবে ব্রিজকির শুরুটা যেন এক রূপকথা। অভিষেকেই ১৫০, টানা চার ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস—সব মিলে এমন রেকর্ডের মালিক হয়ে গেছেন যা এর আগে কখনো দেখা যায়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে খেলেছেন ৭৮ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস। আগের ম্যাচেও করেছিলেন ৫৭। ধারাবাহিকতা যেন জেঁকে বসেছে তাঁর ব্যাটে।

এখন পর্যন্ত চার ওয়ানডে খেলেছেন ব্রিজকি। তাতেই রান করেছেন ৩৭৮, গড় দাঁড়িয়েছে ৯৪.৫, আর স্ট্রাইক রেট ১০৩.৩। এক সেঞ্চুরির সাথে আছে তিন ফিফটি—যা প্রমাণ করে ক্রিকেটে নতুন রাজা এসেছে।

অভিষেকে সর্বোচ্চ রান করার রেকর্ডটা যেমন নিজের করে নিয়েছেন, তেমনি প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ রান, তিন ম্যাচে সর্বোচ্চ রান এবং প্রথম চার ম্যাচে সর্বাধিক ফিফটি প্লাস স্কোরের রেকর্ডও এখন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটারের ঝুলিতে।

আধুনিক ওয়ানডে ক্রিকেটে দ্রুত রান করাটা যতটা জরুরি, ততটাই দরকার ধারাবাহিকতা। ব্রিজকি দেখাচ্ছেন, তিনি দুই দিকেই সমান দক্ষ। ক্যারিয়ারের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলে চিনিয়েছিলেন নিজের জাত।

তবে এরপর ম্যাচ যত গড়িয়েছে, ততই হয়ে উঠেছেন আরও বেশি ভয়ংকর। আর সেই সাথে দক্ষিণ আফ্রিকা যেন নতুন আশার আলো খুঁজে পেয়েছে।

মাত্র চার ম্যাচে তৈরি হওয়া রেকর্ডগুলো হয়তো সময়ের সঙ্গে পাল্টে যাবে। কিন্তু ম্যাথু ব্রিজকির এই অভিষেক অধ্যায় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে নিঃসন্দেহে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link