বিসিসিআই-এর মসনদে বসবেন মিথুন মানহাস!

আন্তর্জাতিক অঙ্গনে কখনো ব্যাট বা বল হাতে নামেননি মিথুন মনহাস। তবুও এবার তিনি বসতে চলেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির মসনদে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে—ভারতের জার্সিতে অভিষিক্ত না হওয়া ক্রিকেটারের নেতৃত্বে বিসিসিআই পরিচালিত হবে প্রথমবারের মতো।

আন্তর্জাতিক অঙ্গনে কখনো ব্যাট বা বল হাতে নামেননি মিথুন মানহাস। তবুও এবার তিনি বসতে চলেছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির মসনদে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে—ভারতের জার্সিতে অভিষিক্ত না হওয়া ক্রিকেটারের নেতৃত্বে বিসিসিআই পরিচালিত হবে প্রথমবারের মতো।

তবে মিথুন মানহাস একেবারেই অনভিজ্ঞ কেউ নন, ক্রিকেটের সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও পদচারণা করেছেন আগে। জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার সঙ্গে তার প্রশাসনিক যোগসূত্র রয়েছে, এমনকি বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভার রাজ্য প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

বিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। তবে ২০১৯ সালের বিসিসিআই সংবিধানের পর থেকে এই পদ প্রায়শই অপ্রতিদ্বন্দ্বিতাভাবে পূর্ণ হয়েছে। বোর্ডের প্রথা অনুযায়ী সাধারণত প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররাই সভাপতির আসনে বসেছেন। এর আগে এই পদে ছিলেন সৌরভ গাঙ্গুলী এবং রজার বিনি—যারা নিজের সময়ে ক্রিকেট প্রশাসনে একটি নতুন দৃষ্টিকোণ এনেছিলেন।

তবে এবার সেই রেওয়াজ ভাঙছেন মনহাস। প্রথমবারের মতো একজন অনঅভিষিক্ত ক্রিকেটার এই পদে আসতে যাচ্ছেন, যা ভারতের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে রেকর্ড হয়ে থাকবে।

মানহাসের ক্রিকেট জীবন শুরু হয়েছিল ১৯৯৭/৯৮ মৌসুমে, দিল্লির ঘরোয়া দলে মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ভারতীয় ক্রিকেট তখন স্বর্ণযুগে প্রবেশ করছিল—সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলীর মতো তারকারা দেশকে প্রতিনিধিত্ব করছিলেন।

এই বিশাল প্রতিভার মাঝে আন্তর্জাতিক মহলের ডাক মনহাসের জন্য এসে পৌঁছায়নি, তবু ঘরোয়া স্তরে ধারাবাহিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতা তাঁকে বিশেষ মর্যাদা এনে দিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন নির্ভরযোগ্য এক নাম। ২০০৭-০৮ মৌসুমে দিল্লিকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ট্রফি জিতিয়েছিলেন।

সেই মৌসুমে তিনি ৯২১ রান করেছিলেন, গড় ছিল ৫৭.৫৬। ১৫৭টি ফার্স্ট ক্লাস ম্যাচে তার সংগ্রহ ৯,৭১৪ রান, গড় ৪৫.৮২, ২৭টি শতক এবং ৪৯টি অর্ধশতক। এছাড়া তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

ক্রিকেটীয় যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতার সংমিশ্রণে, মনহাস এখন ভারতের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া সংস্থার শীর্ষে নেতৃত্ব দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। সূচনা করতে চলেছেন এক নতুন অধ্যায়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link