মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অস্ত্র — স্পিরিট কোচ জ্যাকি শ্রফ!

এই নতুন পদক্ষেপ কতটা সফল হবে, সেটা সময়ই বলে দেবে। তবে এবারের মুম্বই যে শুধু ব্যাট-বলের লড়াই নয়, মনোবলের খেলাতেও বাজিমাত করতে চায়—সেটা পরিষ্কার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ( আইপিএল) এবার নতুন চমক দিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের ক্রিকেটারদের টেকটিক্যাল কোচ, ব্যাটিং-বোলিং কোচ তো রয়েছেনই, এবার তাদের পাশে যোগ হলো আরেক নতুন ভূমিকায় এক চমকপ্রদ নাম —জ্যাকি শ্রফ!

হ্যাঁ, ঠিকই শুনছেন! রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সুরিয়াকুমার যাদব, জাসপ্রিত বুমরাহদের ‘স্পিরিট কোচ’ হিসেবে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে। পাঁচবারের চ্যাম্পিয়ন দল এবার ভয়ডরহীন ক্রিকেটের লক্ষ্যে মাঠে নামছে, আর সেই আত্মবিশ্বাস জুগিয়ে যাবেন জ্যাকি! টাপোরি ভাষায় তিনি কিভাবে কি করবেন, সেটা অবশ্য প্রশ্ন সাপেক্ষ!

গত দুই মৌসুমে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। তাই এবার মানসিকভাবে দলকে চাঙ্গা রাখতে নতুন কৌশল নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটীয় কৌশলের চেয়ে মানসিক দৃঢ়তাকে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেটাই হবে জ্যাকির কাজ — দলকে উজ্জীবিত রাখা, ভয় কাটানো, সাহস জোগানো।

কোনও মেন্টাল কন্ডিশনিং কোচ নয়, বরং ‘হিরো’কে চেয়েছে মুম্বই! জ্যাকির অনুপ্রেরণামূলক উপস্থিতিই এবার হার্দিক-রোহিতদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে, এমনটাই বিশ্বাস কর্তৃপক্ষের।

আইপিএল শুরু ২২ মার্চ। ২৩ মার্চ প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনির দলকে টক্কর দিতে নামবে হার্দিকরা, আর ডাগআউটে থেকে দলকে অনুপ্রাণিত করবেন ‘জ্যাগ্গু দাদা’!

এই নতুন পদক্ষেপ কতটা সফল হবে, সেটা সময়ই বলে দেবে। তবে এবারের মুম্বাই যে শুধু ব্যাট-বলের লড়াই নয়, মনোবলের খেলাতেও বাজিমাত করতে চায়—সেটা পরিষ্কার!

Share via
Copy link