বিরাট-পাতিদারদের আগ্রাসনের সামনে মুম্বাইয়ের আত্মসমর্পণ

পাঁচবারের  চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেই নিজের ঘরেই মুখ রক্ষা হলো না হার্দিক পান্ডিয়ার দলের। তাঁদের ডেরায় এসে রাজ করে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাড়া করতে নেমে ব্যর্থ মনোরথে ২২ গজ ছাড়তে হলো মুম্বাইকে। 

এদিন আগে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা হয় দুর্দান্ত। বহুদিন পর রানে ফেরা ফিল সল্ট আর চির-ধারাবাহিক বিরাট কোহলির জুটিই এনে দেয়  ১২০ রান। সল্ট ফেরেন ৭৮ রান করে আর সাজঘরে যাওয়ার আগে কোহলির ব্যাট থেকে আসে পুরো ৫০ রান।
আরও একবার বুমরাহর উইকেটহীন থাকার দিনে আগ্রাসী অর্ধশতক তুলে নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদারও। টিম ডেভিডের ঝড়ো ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে আরসিবির সংগ্রহ দাঁড়ায় ২৪০।

২৪১ রানের পাহাড় তাড়া করতে  গিয়ে ১৩ বল খেলেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়েন রোহিত শর্মা। রায়ান রিকেলটন আর সুরিয়াকুমার যাদব ত্রিশোর্ধ্ব দুইটি ইনিংস খেললেও তা মুম্বাইয়ের জয়ের রাস্তা খুলে দিতে পারেনি।
অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪০ রান করে ফিরে গেলে পরাজয়ের ব্যবধান কমানোর দায়িত্ব নিজের মাথায় তুলে নেন শেরফান রাদারফোর্ড। চার- ছক্কার বৃষ্টি নামিয়ে তুলে নেন ফিফটি। তাতেও  শেষ রক্ষা হয়নি মুম্বাইয়ের। ইনিংস শেষ হয় পাঁচ উইকেটে ২২২ রান তুলে।
নয় ছক্কায় ৭১ রান করে মাথা নিচু করে পরাজিত নায়কের বেশে মাঠ ছাড়তে হলো রাদারফোর্ডকে। সল্ট-পাতিদারদের আগ্রাসনের সামনে মুখ তুলে দাঁড়াতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। হারতে হলো ১৮ রানের ব্যবধানে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link