একশ টেস্টের পুরস্কার মুশফিকের

টেস্ট ক্রিকেটের প্রতি বাংলাদেশি খেলোয়াড়দের অনীহা আজন্মকাল থেকেই। অন্য দুই ফরম্যাটে নিয়মিত ভাবে খেললেও ধারাবাহিকভাবে লাল বলের ক্রিকেটের দীর্ঘ পরিশ্রম করার মানসিকতা দেখা যায় না তেমন কোনো খেলোয়াড়ের মধ্যেই। কিন্তু এই যাত্রায় মুশফিকুর রহিম যেন এক ব্যাতিক্রমধর্মী নাবিক।

সাদা রঙের জার্সিটাকে যে তিনি বড্ড বেশিই ভালোবাসেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে পরিসংখ্যানের দিকে দৃষ্টিপাত করলেও। একমাত্র বাংলাদেশি হিসেবে লাল বলের ক্রিকেটে শততম ম্যাচ খেলার অভিজাত রেকর্ড গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। আর সেই কীর্তির সুবাদে এবার পুরষ্কারও মিললো বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা এই উইকেটরক্ষক ব্যাটারের।

শত টেস্ট খেলার স্বীকৃতি হিসেবে সংবর্ধনার পাশাপাশি প্রায় ১৩ লক্ষ টাকা পুরষ্কারও দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকের এই মাইলফলককে উৎসাহ দেওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরকেও এই পথে উদ্বুদ্ধ করতেই বিসিবির এই দারুণ উদ্যোগ।

১০০টি টেস্টে মোট ১৮৪ ইনিংস ব্যাট করতে নেমে ৬৫১০ রান করেছেন মুশফিক। যা বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ। এ যাত্রায় ইনিংস প্রতি মুশফিকের ব্যাট থেকে এসেছে প্রায় ৩৯ রান। নামের পাশে রয়েছে ১৩টি শতক হাঁকানোর কীর্তি।

ঘরের মাটিতে ১০৬ ইনিংসে ৩৮.৭৮ গড়ে ৩৭৬২ রান রয়েছেন মুশফিক। ঘরের বাইরেও ব্যাট হাতে দেখিয়েছেন দাপট। ৭৮ ইনিংসে ৩৮.৭০ গড়ে ২৭৪৮ রান করেছেন তিনি।

সাদা বলের ক্রিকেট থেকে দূরে সরে গেলেও লাল বলের ক্রিকেটটা এখনও বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন মুশফিক। নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্ট ম্যাচে ব্যাট করতে নেমে নেমে শতক হাঁকানোর কীর্তিও গড়েছেন বগুড়ার মুশফিকুর রহিম মিতু।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link