আইপিএল চেয়ারম্যানের চোখে মুস্তাফিজের না খেলা দুর্ভাগ্যজনক

কয়েকদিন হলো ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আসরে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু, নানা বিতর্কে খেলছেন না তিনি। এবার সেই নিয়েই মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল।

কয়েকদিন হলো ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে। একমাত্র বাংলাদেশি হিসেবে এবারের আসরে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু, নানা বিতর্কে খেলছেন না তিনি। এবার সেই নিয়েই মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল।

নিলামে ৯.২০ কোটি রুপির বিশাল মূল্য দিয়ে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। উগ্রবাদীদের বিতর্কের মুখে আইপিএলে দারুণ রেকর্ড থাকা কাটার মাস্টারকে বাদ দিতে কলকাতাকে জানায় বিসিসিআই।

ক্রিকেট হতে হবে পক্ষপাতহীন। রাজনৈতিক অথবা সামাজিক কোনো বিষয় দ্বারা এর প্রভাবিত হওয়া উচিত ছিল না। কিন্তু, ভারতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং ভারত সরকার তেমন হতে পারেনি পুরোপুরি।

সম্প্রতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে কথা বলেছেন অরুণ সিং ধুমাল। আইপিএলকে রাজনীতির বেড়াজালের বাইরে রাখা সম্ভব কিনা এমন জানতে চাইলে আইপিএলের চেয়ারম্যান জানান, বিসিসিআই ক্রিকেটে নাক গলায় না কখনো।

কিন্তু, মুস্তাফিজের বিষয়ে এর সত্যতা আমরা দেখতে পাইনি। তবে, মুস্তাফিজের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক হিসেবেই চিহ্নিত করেছেন আইপিএল চেয়ারম্যান। তার মতে ক্রিকেটের নিত্যদিনের পরিচালনায় সরকারের কোনো প্রকারের আগ্রহ নেই।

বারবার প্রশ্ন করলে মুস্তাফিজের বিষয়ে আইপিএল চেয়ারম্যান বলেন, ” শুধু এটুকুই বলবো যে বিষয়টা অনেক দুর্ভাগ্যজনক “। বিসিসিআই থেকে মুস্তাফিজের দল কেকেআরকে চাপ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলেও সরাসরি কোনো উত্তর পাওয়া যায়নি।

এমন অক্রিকেটীয় ঘটনা ঘটার কারণেই এখন শাহরুখ খানের দলের হয়ে হাত না ঘুরিয়ে পাকিস্তান সুপার লিগে (পিসিএল) খেলছেন মুস্তাফিজ। নাহলে ইডেন গার্ডেন্স সুযোগ পেত তার বাম হাতের চমক দেখার।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link