বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা!

বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত ভুলে পাকিস্তানের লক্ষ্য এবার বাংলাদেশ সফর। তিন ম্যাচ সিরিজকে সামনে রেখেই ইতিমধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাহীন শাহ আফ্রিদিকে দলনেতা করে দলের সঙ্গে যুক্ত হয়েছে ছয়জন নতুন মুখ। শুধু তাই নয়, কোচিংয়েও আছে নতুনত্ব। টেস্ট দলের দায়িত্ব কাঁধে চেপেছে সরফরাজ আহমেদের কাঁধে।

বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত ভুলে পাকিস্তানের লক্ষ্য এবার বাংলাদেশ সফর। তিন ম্যাচ সিরিজকে সামনে রেখেই ইতিমধ্যেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শাহীন শাহ আফ্রিদিকে দলনেতা করে দলের সঙ্গে যুক্ত হয়েছে ছয়জন নতুন মুখ। শুধু তাই নয়, কোচিংয়েও আছে নতুনত্ব। টেস্ট দলের দায়িত্ব কাঁধে চেপেছে সরফরাজ আহমেদের কাঁধে।

পাকিস্তান পায়ের তলার মাটি ঠিকঠাক শক্ত করে তুলতে পারছে না। একের পর এক রদবদল, ব্যর্থতা, সব মিলিয়ে খেই হারিয়ে ফেলেছে দলটি। তবে এবার নতুন উদ্যমে ওয়ানডে মিশন শুরু করতে চায় তারা।

১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে রয়েছে বিশেষ চমক। ছয়জন অনভিষিক্ত ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন।

তাদের মধ্যে আবদুল সামাদ, মাআজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসাইন সম্প্রতি পাকিস্তান শাহিনস দলের হয়ে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবেই তারা জাতীয় দলে দরজা খুলতে পেরেছেন।

দলে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিও রয়েছে। উইকেটকিপার হিসেবে থাকছেন মোহাম্মদ রিজওয়ান। পেস আক্রমণে শাহীন ছাড়াও আছেন হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। স্পিন বিভাগে আবরার আহমেদ ও ফয়সাল আকরাম সুযোগ পেয়েছেন। অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফ ও হুসেইন তালাত দলে ভারসাম্য যোগ করবেন। মিডল অর্ডারে আছেন সালমান আলী আঘা, যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। তবে দলে নেই বাবর আজম।

এছাড়াও নতুনভাবে দল গঠনের চিন্তা করছে পাকিস্তান। যে কারণে টেস্ট দলের হেড কোচ করা হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ খানকে। অবশ্য দ্বিতীয় দফায় টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান। সেখানেই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তিন ম্যাচের সিরিজ শেষ হবে ১৫ মার্চ।

সব মিলিয়ে বাংলাদেশের সফরের জন্য পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে রয়েছেনঃ শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link