পাকিস্তানের সামনে এখন বাঁচা মরার লড়াই

ভারতের পাহাড়সম ১৭৫ রানের জবাবে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যাওয়া পাকিস্তান এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায়। এই হারের ফলে ভারতের সুপার আট নিশ্চিত হলেও, পাকিস্তানের ভাগ্য এখন ঝুলে আছে নামিবিয়া ম্যাচের উপর। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজয় বাবর আজমদের জন্য কেবল একটি হার নয়, বরং বাঁচা মরার সমীকরণে নিয়ে ফেলেছে। ভারতের পাহাড়সম ১৭৫ রানের জবাবে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যাওয়া পাকিস্তান এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায়। এই হারের ফলে ভারতের সুপার আট নিশ্চিত হলেও, পাকিস্তানের ভাগ্য এখন ঝুলে আছে নামিবিয়া ম্যাচের উপর।

বর্তমানে গ্রুপ ‘এ’ এর পয়েন্ট টেবিল বিশ্লেষণ করলে দেখা যায়, তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সংগ্রহ চার পয়েন্ট এবং তাদের নেট রান রেট +০.৭৮৭ । সমান ম্যাচে চার পয়েন্ট থাকলেও নেতিবাচক রান রেট -০.৪০৩ এর কারণে টেবিলের তিনে অবস্থান করছে পাকিস্তান। অন্যদিকে, ২ পয়েন্ট নিয়ে এখনো দৌড়ে টিকে আছে নেদারল্যান্ডস।

আগামী ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ দুটি ম্যাচ নির্ধারিত করবে কার হাতে উঠবে সুপার আট এর টিকিট। সেদিন কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান লড়বে নামিবিয়ার বিপক্ষে, আর আহমেদাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত।

পাকিস্তানের জন্য হিসেবটা এখন একদম জলবৎ তরলং। নামিবিয়াকে হারাতে পারলেই তাদের পয়েন্ট হবে ছয়। যেহেতু যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস আর ছয় পয়েন্টে পৌঁছাতে পারবে না, তাই কোনো রান রেটের মারপ্যাঁচ ছাড়াই সরাসরি সুপার আট এ চলে যাবে পাকিস্তান।

যদি কোনো কারণে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তান হেরে যায়, তবে তাদের পয়েন্ট চার এই থমকে থাকবে। সেই ক্ষেত্রে পরাজয়ের ফলে রানরেটের আরও অবনতি হবে। তখন নিশ্চিতভাবেই রানরেটে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র। মূলত, নামিবিয়ার কাছে হার মানেই হবে পাকিস্তানের জন্য টুর্নামেন্টের কফিনে শেষ পেরেক।

টুর্নামেন্টের আগে বাংলাদেশ ইস্যুতে সমর্থন জানাতে গিয়ে ক্রিকেটবিশ্বে এক প্রকার আলোচনার ঝড় সৃষ্টি করা পাকিস্তান এখন নিজেরাই ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। নামিবিয়ার বিপক্ষে কোনধরনের অঘটন এড়িয়ে যেকোন মূল্যে সুপার আটে জায়গা নিশ্চিত করাই এখন সালমান আঘাদের বড় লক্ষ্য।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link