ভারতকে হেসেখেলে হারাল পাকিস্তান

উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল পাকিস্তান। এশিকা কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে হেসেখেলে ভারত এ দলকে হারাল পাকিস্তান শাহিনস! শুধু হার নয়, একেবারে নাস্তানাবুদ হতে হলো বৈভব সুরিয়াভানশিদের।

উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল পাকিস্তান। এশিকা কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে হেসেখেলে ভারত এ দলকে হারাল পাকিস্তান শাহিনস! শুধু হার নয়, একেবারে নাস্তানাবুদ হতে হলো বৈভব সুরিয়াভানশিদের।

টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। লক্ষ্যটা পরিষ্কার অল্প রানে আটকে ফেলতে হবে তাদের। তবে কপালে চিন্তার ভাজ হয়ে থাকে সুরিয়াভানশি। আগের ম্যাচে তাঁর ব্যাটে ১৪৪ রানের ঝড় নিশ্চয় ভুলে যাওয়ার মতো নয়।

আজ অবশ্য অতটা ধংসাত্মক মেজাজে ব্যাট না চালালেও পাকিস্তানের গলার কাটা ছিলেন তখনও। শেষটাতে অবশ্য ৪৫ রান করে সুফিয়ান মুকিমের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় সুরিয়াভানশিকে। তবে সাথে নিয়ে যান দলের ভাগ্যকেও। শাহিনসের বোলিং আক্রমণ সামলাতে না পেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত। গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে।

 

একে তো অল্প রানের পুঁজি তার উপর শুরু হয় মাজ সাদাকাতর তাণ্ডবে ব্যাটিং। ভারতের বোলাররা দিশেহারা হতে বাধ্য হয়। কোন পরিকল্পনায় আজ আর কাজে আসেনি। ৫৫ রানের ওপেনিং জুটিটাই কার্যত নির্ধারণ করে দিয়েছিল ম্যাচের ফলাফল। পরের শিকার ইয়াসির খান। ততক্ষণে অবশ্য ৯৪ রান তুলে ফেলেছে পাকিস্তান।

বাকী কাজটা নিজের হাতেই শেষ করেন মাজ সাদাকাত। ৪৭ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে নিশ্চিত করেন দলের জয়। মর্যাদার লড়াইয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেন সামনে থেকে। আর তাতেই ৪০ আর আর আট উইকেট হাতে রেখে বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান শাহিনস।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। আর সেই চাপ জয় করে নিল পাকিস্তান শাহিনস। এমন পরাজয়টা ভারত নিশ্চয় স্বপ্নেও ভাবেনি। ক্ষত হয়ে কিছুদিন অন্তত ব্যথিত করবে তাদের।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link