সুপার ফোরের আগেই বিদায় নেবে পাকিস্তান!

এশিয়া কাপের 'এ' গ্রুপে দাঁড়িয়েছে নাটকীয় এক পরিস্থিতি। ভারতের কাছে হেরে বিপাকে পড়া পাকিস্তান এবার নিজেদের টিকে থাকার লড়াইয়ের আগেই ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে। অথচ এই সিদ্ধান্ত নিলে সরাসরি বিদায় নিশ্চিত হবে সালমান আঘার দলের।

এশিয়া কাপের ‘এ’ গ্রুপে দাঁড়িয়েছে নাটকীয় এক পরিস্থিতি। ভারতের কাছে হেরে বিপাকে পড়া পাকিস্তান এবার নিজেদের টিকে থাকার লড়াইয়ের আগেই ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে। অথচ এই সিদ্ধান্ত নিলে সরাসরি বিদায় নিশ্চিত হবে সালমান আঘার দলের।

ঘটনার শুরুটা ভারত-পাকিস্তান ম্যাচ শেষের আনুষ্ঠানিকতায় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দল হাত মেলাতে অস্বীকৃতি জানালে। অধিনায়ক সুরিয়াকুমার যাদব ও তার সতীর্থরা সৌজন্যতা না দেখিয়েই ড্রেসিংরুমে ঢুকে পড়েন, এমনকি দরজাও বন্ধ করে দেন। এই আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায় পাকিস্তান শিবির।

এই ঘটনার জের ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড একপ্রকার সরাসরি হুমকি দিয়েছে, আইসিসি যদি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে না সরায়, তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। এমনটা করলে সুপার ফোরের সম্ভাবনার ইতি ঘটবে তাদের।

নিয়ম অনুযায়ী যে দল মাঠে নামবে না, তার ভাগ্যে স্বয়ংক্রিয়ভাবে পরাজয় লেখা হবে। অর্থাৎ পাকিস্তান যদি সত্যিই নাম না লেখায় আমিরাতের বিপক্ষে, তবে ওয়াকওভার পেয়ে যাবে আমিরাত। আর তাতেই নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের ছিটকে যাওয়া।

এখন পর্যন্ত গ্রুপ–এ ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট, তারা সুপার ফোরে জায়গা করে নিয়েছে আগেই। পাকিস্তান ও আমিরাত সমান ২ পয়েন্টে আছে। নেট রান রেটে পিছিয়ে থাকলেও পাকিস্তান ম্যাচে না নামলে, তাদের নামের পাশে ৪ পয়েন্ট যোগ হবে, অর্থাৎ বাদ পড়বে পাকিস্তান।

এক্ষেত্রে পাকিস্তান যদি নিজেদের অবস্থানে অনড় থাকে তাহলে সবকিছু নির্ভর করবে আইসিসির উপর। পাইক্রফ্টকে যদি আইসিসি না সরায় সেক্ষেত্রে সালমান আলী আঘার লজ্জার প্রস্থান ঘটবে। শেষ পর্যন্ত কি আবেগের বশে বিদায়ের পথ বেছে নেবে পাকিস্তান?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link