রিয়াদের ব্যাটে ভর করে চট্টগ্রামকে হারাল রংপুর!

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জল ঢেলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক ওভারেই বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট। তাঁর সুবাদেই চট্টগ্রাম রয়্যালসকে পাঁচ উইকেটে হারাল রংপুর রাইডার্স।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে জল ঢেলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক ওভারেই বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট। তাঁর সুবাদেই চট্টগ্রাম রয়্যালসকে পাঁচ উইকেটে হারাল রংপুর রাইডার্স।

টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। নাইম শেখের ব্যাট এদিন আলো ছড়াতে পারেনি। দলীয় ২২ রানের মাথায় ফেরেন তিনি। তবে হাল ধরেন অ্যাডাম রসিংটন। একপ্রান্তে আগলে রাখেন উইকেট। ৫৮ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। হাসান নওয়াজ খেলেন ৪৬ রানের কার্যকরী ইনিংস। সব মিলিয়ে চট্টগ্রামের স্কোরবোর্ডে আসে ১৬৯ রান।

রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। চট্টগ্রামের বোলিংটাও বেশ দুর্দান্ত। একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে ইনিংসের শুরুতেই তালগোল পাকিয়ে ফেললেন লিটন। দুবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তা, ফেরেন দশ রানেই। তবে এরপরই ওঠে কাইল মায়ার্সের ঝড়। ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জেতার কাজটা সহজ করে দেন।

মায়ার্সের বিদায়ের পর কিছুটা রানের গতি কমে আসে। এক পর্যায়ে মনে হচ্ছিল এই বুঝি হাত ফসকে বেরিয়ে যাবে ম্যাচটা, দৃশ্যপটে তখন হাজির মাহমুদউল্লাহ। চার ওভার যখন ৪১ দরকার রংপুরের, তখনই তাণ্ডব চালালেন। ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলেই দলকে জয় এনে দিলেন। শেষপর্যন্ত পাঁচ উইকেট এবং সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় রংপুর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link