ভারতকে হারানোর বার্তা দিলেন রউফ!

এশিয়া কাপে ভারতকে একপ্রকার আগাম সতর্কবার্তা দিলেন হারিস রউফ। গ্রুপ পর্বের ম্যাচ এবং সুপার ফোরের লড়াই—দুই দেখায় ভারতকে হারাবে পাকিস্তান। এমনটাই বললেন পাকিস্তানের এই গতি তারকা।

এশিয়া কাপে ভারতকে একপ্রকার আগাম সতর্কবার্তা দিলেন হারিস রউফ। গ্রুপ পর্বের ম্যাচ এবং সুপার ফোরের লড়াই—দুই দেখায় ভারতকে হারাবে পাকিস্তান। এমনটাই বললেন পাকিস্তানের এই গতি তারকা।

সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচেই দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দ্বৈরথ। যা আগেভাগেই উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট মহলে। আর সেই উত্তাপে যেন ঘি ঢাললেন রউফ।

এশিয়া কাপের আগে পাকিস্তান দল আরব আমিরাতে খেলবে ত্রিদেশীয় সিরিজ। প্রতিপক্ষ হিসেবে পাবে আরব আমিরাত এবং আফগানিস্তানকে। যার প্রস্তুতিস্বরূপ পুরো দল এখন অবস্থান করছে সেখানেই।

পাকিস্তানের অনুশীলন দেখতে আসা দর্শক এক রউফকে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতের সঙ্গে দু’বার খেলা হবে।’ প্রতিউত্তরে রউফ বলেন, দুই ম্যাচেই হারাবো, ইনশাআল্লাহ।

পাকিস্তানের এবারের এশিয়া কাপ যাত্রা শুরু হবে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে, যা হবে ১২ সেপ্টেম্বর। এর ঠিক দুই দিন পর অর্থাৎ ১৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়াই। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল বিশ্বকাপে। তবে হারের ক্ষতই সেবার সঙ্গী হয়েছিল।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। যদি এই দুই দল সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করে, সেক্ষেত্রে সুপার ফোরে আবারও দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হারিস রউফ। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে তার সংগ্রহ ১২০ উইকেট। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুই ম্যাচ খেলে একটিই মাত্র উইকেট এসেছে তার ঝুলিতে।

এবার হয়তো নিজের সেরাটা দিয়েই লড়বেন তিনি। অনুশীলনেও বেশ আত্মবিশ্বাসী দেখা গেল এই তারকাকে। এখন অপেক্ষাটা দুই দলের মাঠের লড়াই দেখার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link