টেস্টে ভারতের তারুণ্যের বসতি

ভারতের ক্রিকেটে চলছে পালাবদল। সিনিয়রদের জায়গা নিতে শুরু করেছেন তরুণরা। আর ইংল্যান্ডের সাথে টেস্ট জিততে চাইলে তরুণ ক্রিকেটারদেরই বিবেচনায় নিয়ে দল ঘোষণা করতে হবে ভারতকে, অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে উদ্দেশ্য করে এমন বার্তাই দিয়ে রাখলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবে ভারত দল। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চুর্তথ আসরের মিশন শুরু করবে টিম ইন্ডিয়া। বর্তমানে আইপিএলে বুদ হয়ে আছে সবাই, তাই তো সিরিজ শুরুর আগে  ভারতীয় নির্বাচকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী।

সাদা পোশাকে ভারতের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে ভরাডুবি, এরপর বর্ডার-গাভাস্কার ট্রফি তে অজিদের বিপক্ষে লজ্জ্বার হার, ভারতের সাম্প্রতিক ফর্ম তাই চিন্তায় ফেলেছে সাবেক তারকা দের।

ইংল্যান্ড সিরিজে ভালো করতে হলে দরকার ভিন্ন পরিকল্পনা। তাই তো আসন্ন সিরিজে দলে আসতে পারে একাধিক পরিবর্তন। বরি শাস্ত্রী বলেন, ‘ইংল্যান্ডে ভালো করতে চাইলে তরুণ ব্যাটার সাই সুদর্শনকে নেওয়া উচিত, ইংল্যান্ড কন্ডিশনে বা-হাতি ব্যাটার রা বাড়িতে সুবিধা পেয়ে থাকে, সুদর্শন আইপিএলে দারুণ খেলছে, ও একজন ক্লাস খেলোয়াড়, সাথে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা ও রয়েছে।’

তিনি আরো বলেন, ‘গত সিরিজে রোহিত, বিরাট, পান্ত রা তেমন সুবিধা করতে পারে নি,তাই সাদা বলে দারুণ খেলতে থাকা শ্রেয়াস আইয়ার কে দলে রাখা যেতে পারে।’

অন্যদিকে ভারতের বোলিং ডিপার্টমেন্টেও বাড়তি একজন বাঁহাতি পেসার চান রবি। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট খেলবে ভারত, সদ্য ইনজুরিতে থেকে ফিরে আসা জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিকে এখনই একাধারে সব ম্যাচ না খেলিয়ে তরুণ পেসার আর্শদ্বীপকে সুযোগ  দেওয়ার কথা বলেন তিনি।

তিনি জানান, ‘আর্শদ্বীপ সাদা বলে দারুণ খেলছে, দারুণ লাইন লেন্থ এবং সুইংয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন।’ সেই সাথে ষষ্ঠ বোলার হিসেবে দারুণ রিদমে থাকা মোহাম্মদ খলিল কেও বিবেচনা করার কথা ব্যক্ত করেছেন তিনি।

ক্রিকেটে তরুণদের আধিপত্য বেড়েছে। বিশেষ করে ভারতের ক্রিকেট লাইনআপে আছে ভবিষ্যৎ-এর বেশ কিছু তারকা। তাই তো রবি শাস্ত্রী বাজিটা রাখতে চান তাদের উপরেই। তবে প্রশ্নের জায়গাটা, আসন্ন সিরিজে তার এই টোটকা কাজে লাগাবে কি নির্বাচকরা?

Share via
Copy link