রিশাদ-মুস্তাফিজ ছাড়া কেউ নেই হান্ড্রেডের নিলামে

ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর নিলামের তালিকায় শেষ অবধি জায়গা হয়েছে মাত্র দুইজন বাংলাদেশিদের।

রিশাদ হোসেনের ভিত্তিমূল্য প্রায় এক কোটি ২৪ লাখ, মুস্তাফিজ রহমানের জন্য ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় এক কোটি ৬৪ লাখ টাকা। দ্য হান্ড্রেড নিলামে এই দুইজনই থাকছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে।

২৩ জনের মধ্যে বাকি রইলেন মাত্র দুই জন। ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নিলামের তালিকায় শেষ অবধি জায়গা হয়েছে মাত্র দুইজন বাংলাদেশিদের। চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় মোট খেলোয়াড়দের সংখ্যা প্রায় নেমে দাঁড়িয়েছে এক তৃতীয়াংশে। শুধু বাংলাদেশের খেলোয়াড়দের নয়, কপাল পুড়েছে আরও অনেকের।

মার্চের ১২ তারিখে লণ্ডনে বসবে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলাম। ফ্রাঞ্চাইজিগুলোর ইচ্ছের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে ২৪৩ করা হয়েছে। সেই ২৪৩ জনের একজন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, সেই সাথে আছেন বিগ ব্যাশ মাতিয়ে আসা রিশাদ হোসেনও।

টিয়ার ওয়ান স্পিন বোলার হিসেবে সুযোগ পাচ্ছেন রিশাদ। স্পিনারদের প্রথম ডাকে তাকে দলের নেওয়ার জন্য লড়াই করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। দর হাঁকানো শুরু হবে ৭৫ হাজার পাউন্ড থেকে। দারুণ ছন্দে থাকা রিশাদের দর যে এর তূলনায় বেশ খানিকটা বাড়বে সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।

অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক বাগানো মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড। দারুণ কার্যকর মুস্তাফিজকে নিয়েও একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বটে। দেখার বিষয়ে শেষ অবধি এই দুইজনের কপালে দ্য হান্ড্রেডের দল জোটে কি-না।

বলে রাখা ভাল মুস্তাফিজ ও রিশাদ দুইজনই পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন। লাহোর কালান্দার্স সরাসরি মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করেছে ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে। অন্যদিকে নিলাম থেকে রিশাদকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। সেজন্য ফ্রাঞ্চাইজিটি করাচি কিংসের সাথে লড়াই করে তিন কোটি পাকিস্তানি রুপি বিনিময়ে রিশাদকে নিজেদের করে নেয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link