ঋতুপর্ণা চাকমা, বাংলাদেশের মেসি-রোনালদো

ঋতুপর্ণা চাকমা, কলসিন্দুর থেকে উঠে আসা সুন্দরতম হৃদয় যখন দুইটা লিওনেল মেসি সূলভ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশন করলেন, তখন কি তিনি জানতেন ইতিহাস গড়েছেন? তার এই দুই গোল বাংলাদেশকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মায়ানমারের বিপক্ষে কেবল জয়ই এনে দেয় নি, নিশ্চিত করেছে এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহন।

প্রথমে, ডি-বক্সের বা পাশ থেকে ফ্রি কিক থেকে রিবাউন্ড হওয়া শটে যেভাবে ঘাস চিড়ে বলকে প্লেস করলেন, ইর্ষায় ফেলতে পারে স্বয়ং লিওনেল মেসিকেও। ইর্ষা বাড়িয়ে তুলতেই সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোর সিউ সেলিব্রেশন। তবেএ মেসি খুশি হবেন ঋতুর দ্বিতীয় গোল দেখে। ডি বক্সের ডান পাশ থেকে বলকে চিপ করে যেভাবে গোলরক্ষককে পরাস্থ করেছেন, কেবল লিওনেল মেসির পক্ষেই সম্ভব এমন চিপের। শেষভাগে মায়ানমার এক গোল শোধ করেছে কিন্তু তাতে কেবল ব্যবধানই কমেছে, ফলাফল পরিবর্তন হয় নি। তবে ঋতুপর্ণার ক্রসগুলো সতীর্থরা কাজে লাগাতে পারলে, ব্যবধান বাড়তে পারতো দুই কিংবা তিন গোলের।

না, তখনও এশিয়ান কাপে বাংলাদেশের যাত্রা কাগজে কলমে নিশ্চিত হয় নি। বাংলাদেশের কাছে হেরে মায়ানমারের যাত্রা এখানেই শেষ। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুই দলের পয়েন্ট সমান হলে সর্বপ্রথম বিবেচনা করা হয় ‘হেড টু হেড’ ফলাফল।

বাংলাদেশ পরের ম্যাচে দুর্বল তুর্কেমেনিস্তানের কাছে হেরে গেলে এবং মায়ানমার বাহরাইনের সাথে জিতে গেলে, বাংলাদেশ সমান পয়েন্ট নিয়ে ‘হেড টু হেডে মায়ানমারের থেকে এগিয়ে থেক কোয়ালিফিকেশন সম্পন্ন করতো। কিন্তু তখনও কাগজে কলমে তখনো সুযোগ ছিলো প্রথম ম্যাচে বাংলাদেশ এবং মায়ানমারের কাছে নাকানি চুবানি খাওয়া বাহরাইন এবং তুর্কেমেনিস্তানের। দুই দলের যে কোন দল, শেষ দুই ম্যাচে জিতে যায়গা করে নিতে পারতো এশিয়ান কাপে। কিন্তু নিজেদের ম্যাচে ড্র করে, কাগজে কলমের হিসাবও শেষ করে দিয়েছে এই দুই দল। শেষ ম্যাচে তুর্কেমেনিস্তানের কাছে হারলেও বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপে। তবে, বাংলাদেশ নিশ্চয়ই চাইবে শেষ ম্যাচে ৫-৬ গোলের ব্যবধানে জিততে।

এবারের মিশন এশিয়ান কাপ, হাতছানি বিশ্বকাপের, অলিম্পিকের। এশিয়ান কাপে টপ ৬ এ থাকতে পারলেই, সরাসরি বিশ্বকাপ। টপ ৮ দলের মধ্যে থাকতে পারলেই নিশ্চিত অলিম্পিকের অংশগ্রহণ। পিটার বাটলার একটা ধন্যবাদ পেতেই পারেন। সিনিয়র ফুটবলারদের কোরাম, গনমাধ্যমের অসহযোগিতা, সব ছাপিয়ে তিনি স্থির তার লক্ষ্যে। তার মেয়েরা এবার খেলবে এশিয়ান কাপ।

Share via
Copy link