অক্ষরের হ্যাটট্রিক হতে দেননি রোহিত শর্মা

প্রথম পাঁচ ব্যাটার আউট হয়েছেন নয় ওভারের মধ্যে। এদের মাত্র একজনের রান দুই অংকে গেছে। তিনটা ডাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এভাবে শুরু করবে - কে ভেবেছিল কবে!

হ্যাটট্রিকের এর থেকে কাছে যাওয়া সম্ভব নয়। নিজের ভাগ্যকে দুষতেই পারেন অক্ষর প্যাটেল। দোষ দিতে পারেন রোহিত শর্মাকে। তিনিই তো আসলে হ্যাটট্রিকটা হতে দিলেন না। স্লিপে দাঁড়িয়ে কি সহজ একটা ক্যাচ মিস করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক!

প্রথম ওভারেই চমক নিয়ে হাজির হলেন অক্ষর প্যাটেল। নবম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় আর তৃতীয় বলে তিনি সাজঘরে ফেরার তানজিদ হাসান তামিম আর মুশফিকুর রহিমকে। তামিম বিপজ্জনক হয়ে উঠেছিলেন। আর মুশফিকুর তো শিকার হলেন গোল্ডেন ডাকের। দু’জনই উইকেটের পেছনে ক্যাচ দেন লোকেশ রাহুলের হাতে।

গোল্ডেন ডাক মারতে পারতেন জাকের আলী। বল জাকের আলীর ব্যাট স্পর্শ করে চলে গেল প্রথম স্লিপে। স্লিপে সচরাচর এত সহজ ক্যাচ আসে না। কিন্তু সেটাই দিলেন জাকের আলী। আর মিস করে ফেললেন রোহিত শর্মা। কি অভাবনীয় এক ব্যাপার!

ক্যাচ মিস করে ম্যাচ মিস করার প্রচুর নজীর আছে। তাই বলে, ক্যাচ মিসে হ্যাটট্রিকই মিস হয়ে যাবে – এই ঘটনা রোজ ঘটে না। যদিও, রোহিতের এই ক্যাচ মিসে বাংলাদেশের খুব একটা লাভ হয়নি। নিয়মিত বিরতিতে নিয়ম করে নাজমুল হোসেন শান্তর দল উইকেট হারিয়েছে।

প্রথম পাঁচ ব্যাটার আউট হয়েছেন নয় ওভারের মধ্যে। এদের মাত্র একজনের রান দুই অংকে গেছে। তিনটা ডাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এভাবে শুরু করবে – কে ভেবেছিল কবে!

Share via
Copy link