স্কোয়াডে না থেকেও আছেন সাইফউদ্দিন!

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলের সঙ্গে চট্টগ্রাম গেলেন, টিম হোটেলেও উঠলেন তবে স্কোয়াড ঘোষণার পর দেখলেন তাঁর নাম নেই। মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে হলো এমনটাই। স্কোয়াডে যদি রাখাই না হবে তবে কেন তাঁকে পাঠানো হলো? এই প্রশ্নই এখন সব জায়গায়। তবে এমন কাণ্ড আসলে সুপরিকল্পিতই।

টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলের সঙ্গে চট্টগ্রাম গেলেন, টিম হোটেলেও উঠলেন তবে স্কোয়াড ঘোষণার পর দেখলেন তাঁর নাম নেই। মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে হলো এমনটাই। স্কোয়াডে যদি রাখাই না হবে তবে কেন তাঁকে পাঠানো হলো? এই প্রশ্নই এখন সব জায়গায়। তবে এমন কাণ্ড আসলে সুপরিকল্পিতই।

দেশের ক্রিকেটে সাইফউদ্দিন অভাগা এক নাম। এই তত্ত্ব ক্রিকেট পাড়ায় প্রচলিত সত্য। প্রতিপক্ষের সঙ্গে নয়, তাঁর লড়াই মূলত ইনজুরির সঙ্গে। যতবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছেন, ইনজুরির প্রবল থাবায় আবার লুটিয়ে পড়তে বাধ্য হয়েছেন।

তারপরও যতটুকু সময় এবং সুযোগ তিনি পেয়েছেন সেখানে নিজেকে মেলে ধরতে কতটুকু পেরেছেন? উত্তরটা পরিসংখ্যানই বলে দেয়। এশিয়া কাপে ভারতের বিপক্ষে এক ম্যাচ সুযোগ পেয়েছিলেন কেবল, সর্বাধিক ৩৭ রান খরচায় নিতে পেরেছিলেন এক উইকেট। ব্যাট হাতে করেছিলেন চার রান।

সর্বশেষ আফগানিস্তানের সঙ্গে সিরিজে এক ম্যাচে উইকেটশূন্য থেকেছেন, আরেকটিতে ১৫ রানে নিয়েছিলেন তিন উইকেট। তাই এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ হারাতে হলো তাঁকে। এভাবে দলের সঙ্গে পাঠিয়েও স্কোয়াডে না রাখায় সমালোচনার তীর ছোড়া হচ্ছে নির্বাচকদের দিকে। তবে এমন সিদ্ধান্ত হুট করেই নেওয়া হয়নি।

বোর্ডের পরিকল্পনায় এখন ২০২৬ বিশ্বকাপ। যেখানে স্কোয়াড ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে, সবাইকে সুযোগ দেওয়া হবে নিজেদের প্রমাণ করার। তবে এখানেই শেষ নয়! যারা মূল দলে থাকবেন না, তারাও বসে থাকবেন না, দলের সঙ্গেই চলবে তাদের পূর্ণ সময়ের ট্রেনিং, অনুশীলন আর প্রস্তুতি।

তাই তো মিরপুরে এই সাইফউদ্দিনকে নিয়ে আলাদা পরিচর্যা করা হয়েছে। স্কোয়াড ঘোষণার আগেই দলের সঙ্গে চট্টগ্রাম পাঠানো হয়েছে। যেহেতু এই স্কোয়াড দুই ম্যাচের জন্য তাই শেষ ম্যাচের দলে থাকলেও থাকতে পারেন সাইফউদ্দিন। মূলত রাডারে থাকা সব ক্রিকেটারকেই এক ছাতার নিচে রাখতে চাইছে বোর্ড। প্রয়োজনে ডাক পড়লে যেন নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকে সবাই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link