ভয়কে জয় করেছিলেন শেবাগ!

ভয়হীন ব্যাটারের মনেও ভয় আসতে পারে। তেমনই ভয় পেয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক কোচ গ্রেগ চাপেল তার ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ভয়হীন ব্যাটারের মনেও ভয় আসতে পারে। তেমনই ভয় পেয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক কোচ গ্রেগ চাপেল তার ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অথচ তৎকালীন সময়ের সেরাদের নামের তালিকায় শেবাগের নাম ছিলো শীর্ষে। গ্রেগ বলেছিলেন, ‘তুমি যদি পা না চালাও তুমি রান পাবে না।’

সেসময় ৫০ এর বেশি গড় নিয়ে ৬০০০ রান করা শেবাগ কোচের কথা শুনে ভড়কে যান। কোচকে মনে করিয়ে দেন, ‘তুমি মনে হয় আমার ব্যাটিং দেখোনি। কোচ চ্যাপেলের মেজাজ তখন সাত আকাশে।

উত্তর দেন, ‘তাতে কিছু যায় আসে না।’ শেবাগ মেজাজ হারিয়ে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি এতটায় বিগড়ে যায় যে রাহুল দ্রাবিড় নিজে তাঁদের থামাতে আসেন।

পরের ম্যাচে ব্যাটিংয়ে কোচ তাকে কঠিন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, ‘যদি রান করতে না পারো, তোমাকে দল থেকে বাদ দেওয়া হবে।’

এত কিছুর পরেও শেবাগের মানসিকতার বিন্দু পরিমাণ বিপর্যয় ঘটেনি। মনোবল ঠিক রেখে এই চ্যালেঞ্জকেই রূপান্তর করেন প্রেরণায়। তুলে নেন ১৪৮ রান, প্রমাণ করলেন কেন তিনি সব থেকে ভয়ংকর ওপেনার।

ইনিংস শেষে রাহুলকে সরাসরি বলেন, ‘তোমার কোচকে বলো যাতে আমার কাছে না আসে।’ এই চ্যাপেল ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সমালোচিত কোচ। সৌরভ গাঙ্গুলির সাথে তাঁর দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে।

এমনকি তিনি বীরেন্দ্র শেবাগ কিংবা ভিভিএস লক্ষ্মণকেও ছাড়েননি। অবশ্য তিনি শেবাগের মনোবল ভাঙতে পারেননি। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে প্রায় ১৭ হাজার রান করেন শেবাগ। দু’টো ট্রিপল সেঞ্চুরি করেন, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। দুই ফরম্যাটে সেঞ্চুরি ছিল ৩৮ টি। দুই ফরম্যাটে দলের হয়ে দু’টো বিশ্বকাপ জেতেন।

Share via
Copy link