দুই প্রবীণ সৈনিকের দুর্ভেদ্য দেয়াল

ফুটবল পায়ে ছুটেছেন দুই বুড়ো ঘোড়া, চোখ ধাঁধানো স্টার ফুটবলারদের টেক্কা দিয়ে ক্লাব বিশ্বকাপের আলো টেনেছেন নিজেদের দিকে। সার্জিও রামোস আর থিয়াগো সিলভা — ফুটবলের দুই প্রবীণ সৈনিক। বয়সের ভারে নতজানু নয়, যেন অভিজ্ঞতার শেষটা নিংড়ে দিয়ে অটল বিশ্বাসে অবিচল।

ফুটবল পায়ে ছুটেছেন দুই বুড়ো ঘোড়া, চোখ ধাঁধানো স্টার ফুটবলারদের টেক্কা দিয়ে ক্লাব বিশ্বকাপের আলো টেনেছেন নিজেদের দিকে। সার্জিও রামোস আর থিয়াগো সিলভা — ফুটবলের দুই প্রবীণ সৈনিক। বয়সের ভারে নতজানু নয়, যেন অভিজ্ঞতার শেষটা নিংড়ে দিয়ে অটল বিশ্বাসে অবিচল।

সার্জিও রামোসের বয়সটা ৪০ ছুঁই ছুঁই। তবে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে যেন ফিরে গেলেন ২৫-এর সেই তররাজা যুগে। পুরো ৯০ মিনিট ধরে নেতৃত্ব দিলেন, রক্ষণের প্রাচীর হয়ে দাঁড়ালেন চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ ইন্টারের সামনে।

ম্যাচজুড়ে ৫৩টি টাচ, ৩১টি সফল পাস, ৪টি ইন্টারসেপশন, ১১টি ক্লিয়ারেন্স এবং ২টি ব্লক — সংখ্যাগুলো যেন দুর্দমনীয় রামোসের এক পুরনো ডায়েরির পাতা। তবে এখানেই তো শেষ নয়। মিলানের চোখ রাঙানি যে রুখে দিয়েছেন একাই, মন্টেরির হয়ে একমাত্র গোলও তাঁর।

কর্নার থেকে দারুণ এক হেড, ক্যারিয়ারের ১৪৫তম গোল—ডিফেন্ডার হয়ে এমন সংখ্যা, যেন এক অপার্থিব পরিসংখ্যান! ম্যাচ শেষ হয় ১-১ গোলে। পুরো মাঠে একক বিচরণ করে মিলানের জন্য রামোস তখন এক দুঃস্বপ্নের নাম।

রামোসের রাজত্বের দিনে কম কম যাননি তাঁর পুরনো প্রতিদ্বন্দ্বী থিয়াগো সিলভা। ৪০ বছর বয়সেও কতটা ফিট, কতটা দৃঢ়চিত্ত হলে এমন ডিফেন্সিভ পারফরম্যান্স সম্ভব!

জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন ছায়ার মতো সঙ্গী প্রতিটি আক্রমণের সামনে। সফল পাস ৩৯টি, ৯টি ডুয়েল জয়, ৮টি এরিয়াল ডুয়েল জয়, ৭টি ক্লিয়ারেন্স আর নিখুঁত ট্যাকেল। বরুশিয়া ভাঙতে পারেনি থিয়াগো নামক দেয়াল। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। থিয়াগোর দল লুফে নেয় অমূল্য এক পয়েন্ট।

একদিকে যখন নতুন প্রজন্ম নিজেকে গড়ে তোলার সংগ্রামে, তখন রামোস আর সিলভার মতো ‘ওল্ড গার্ড’ যেন এখনো শিখিয়ে চলেছেন কীভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে চাপ সামলাতে হয়!

বয়স বাড়লেই কি সব শেষ হয়ে যায়? উত্তরটা ‘না’। বয়স যে কেবলই একটা সংখ্যা। তা দিয়ে তো আর জীবনের ছুটে চলা আটকে রাখা যায় না। রামোস-থিয়াগোরা কোনো সংখ্যার হিসাব মেলান না, তাঁরা কেবলই ছুটতে জানেন, ফুটবল পায়ে দৌড়াতে জানেন, সময়টা ধরে রাখতে জানেন এক জোড়া বুটের ফাঁকে!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link