বয়স হলেও অজি অহমিকায় টইটম্বুর ওয়াটসন

এক যুগ আগের ক্রিকেটপ্রেমীদের জন্য শেন ওয়াটসন আবেগের জায়গা, মাস্টার্স লিগের কল্যাণে পছন্দের ক্রিকেটারের খেলা আরো একবার দেখার সুযোগ পেয়েছিল সবাই। আর তিনি সেই সুযোগে আনন্দ দিয়েছেন ষোল আনা; দিবেনই তো, অজি অহমিকা যে এখনো তাঁর শিরায় শিরায়।

অস্র জমা দিলেও ট্রেনিং জমা দেইনি – শেন ওয়াটসনের সঙ্গে কথাটা বড্ড মানানাসই। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নেই কত বছর পেরিয়ে গিয়েছে, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেও দেখা যায় না তাঁকে। কিন্তু এখনো বাইশ গজে নাে ঝড় তুলতে জানেন, যেমনটা তুলেছেন ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে।

ভারতের সাবেক ক্রিকেটার নিয়ে গড়া ভারত মাস্টার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের দল অস্ট্রেলিয়া মাস্টার্স। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো ধুয়েমুছে দিয়েছেন ওয়াটসন। শন মার্শের সঙ্গে ওপেনিংয়ে নেমে উইকেটে ছিলেন শেষ পর্যন্ত, আর এসময় ৫২ বল মোকাবিলা করে ১১০ রান তুলেছেন তিনি।

১২টা চারের সঙ্গে সাতটা ছয়ের মারে বিধ্বংসী এ ইনিংস খেলেন অজি অলরাউন্ডার। অন্যপ্রান্তে বেন ডাংকও চালিয়েঢ়েন ধ্বংসলীলা। তাঁর ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৩২ রান।

তাঁদের দু’জনের অতিমানবীয় পারফরম্যান্সে রানের পাহাড় জমা হয়, আর সেই পাহাড়ে চাপা পড়ে ৯৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত প্রতিনিধিরা। অবশ্য এমন রুদ্রমূর্তি ধারণ করা একেবারে নতুন নয় ওয়াটসনের জন্য, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন দর্শকদের নস্টালজিয়ায় ভাসাতে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে ৫২ বলে ১০৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তিনি জিততে না পারলেও জিতেছিল তাঁর সমর্থকেরা, তাঁকে দেখে সত্যিকারের রোমাঞ্চ অনুভব করা গিয়েছিল। এই ডানহাতির বয়সটা ইতোমধ্যে ৪৩ বছর হয়ে গিয়েছে, অথচ দেখে বোঝার উপায় নেই। এখনো ফিটনেসে বয়সের ছাপ পড়েনি, রিফ্লেক্সে ক্লান্তির ছায়া নেই। ব্যাটটাকে হাতিয়ার বানিয়ে কি সহজেই তিনি কচুকাটা করতে পারেন বোলারদের।

এক যুগ আগের ক্রিকেটপ্রেমীদের জন্য শেন ওয়াটসন আবেগের জায়গা, মাস্টার্স লিগের কল্যাণে পছন্দের ক্রিকেটারের খেলা আরো একবার দেখার সুযোগ পেয়েছিল সবাই। আর তিনি সেই সুযোগে আনন্দ দিয়েছেন ষোল আনা; দিবেনই তো, অজি অহমিকা যে এখনো তাঁর শিরায় শিরায়।

Share via
Copy link