ফলাফল না আসলেই সরিয়ে দাও, পাকিস্তান দল যেন এই নীতিতে চলছে। তাই ওয়ানডেতে সাফল্যে না পাওয়ায় সুতোয় ঝুলছে মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্ব।
ফরম্যাট যাই হোক পাকিস্তান দলের বেহাল দশা যেন কাটছেই না। সেই সাথে সিনিয়রদের ছাটাই অভিযানে টালমাটাল দলটির ক্রিকেট পাড়া। এর মধ্যেই আবার প্রশ্ন উঠেছে ওয়ানডেতে রিজওয়ানের নেতৃত্ব নিয়ে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি অবশ্য সেই দায়িত্ব দিলেন দলের কোচকে। তিনি মনে করেন, অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি কোচের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পরে প্রধানস কোচ মাইক তাকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন।

নাকভি বলেন, ‘আমরা সেই রিপোর্ট বিশ্লেষণ করছি। পারস্পারিক আলোচনা শেষে যা সিদ্ধান্ত হবে,তা জানিয়ে দেয়া হবে।’ এর অর্থ হল রিজওয়ানের ভাগ্য এখন নির্ভর করছে মাইক হেসনের দেওয়া রিপোর্টের ওপর।
২০২৪ সালের অক্টোবর ওয়ানডেতে মাসে বাবর আজমকে সরিয়ে আধিনায়ক করা হয় রিজওয়ানকে। ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই উইকেট রক্ষকের নেতৃত্বে টানা তিনটে সিরিজে জয়ের দেখা পায় পাকিস্তান। যার মধ্যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মত বড় দলও থাকবে।
তবে সেই ধারাবাহিকতা বেশিদিন স্থায়ী হয়নি। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ হারে পাকিস্তান। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির একটিতেও জয়ের দেখা পায় নি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়েও ভরাডুবি হয় দলটি।

এই ব্যর্থতার ধারাবাহিকতায় এসেছে কেন্দ্রীয় চুক্তিতেও বড় পরিবর্তন। নতুন চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে শীর্ষ ক্যাটাগরি ‘এ’। নাকভি এই প্রসঙ্গে বলেন, ‘এটা সম্পূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আসন্ন এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াডেও জায়গা হয়নি রিজওয়ান ও সাবেক অধিনায়ক বাবর আজমের। এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটের। পাকিস্তানের টি-টোয়েন্টি পরিকল্পনায় তাঁরা আগে থেকেই নেই। এবার কি তবে বাদ পড়বেন ওয়ানডে থেকেও?










