ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশীপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে নামতে চলেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের একাদশটা কেমন হবে- তা নিয়ে আলোচনা রয়েছে। মূলত ঋষাভ পান্তকে নিয়ে উঠছে প্রশ্ন। যেহেতু ধ্রুব জুরেল রয়েছেন ফর্মে।
টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্রে। ভারত বেশ শক্তপোক্ত অবস্থাতেই রয়েছে। ইংল্যান্ডের গিয়ে তাদের বিরুদ্ধে ২-২ সমতায় শেষ করেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে তারাই আবার ওয়েস্ট ইন্ডিজকে করেছে ধবল-ধোলাই। অতএব উড়ন্ত ছন্দেই রয়েছে শুভমান গিলের টিম ইন্ডিয়া।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এক মিশ্র অভিজ্ঞতা সঙ্গী করে পা রেখেছে ভারতের মাটিতে। পাকিস্তানের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছে তারা সর্বশেষ টেস্ট সিরিজ। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের উপর রয়েছে বাড়তি প্রত্যাশার চাপ। সেই চাপকেই টার্গেট করতে চাইবে ভারত।

তাইতো কোনরকম টালবাহানা না করে, ঘরের মাঠের সুবিধা নিতে স্পিনার নির্ভর একাদশই সাজাবে টিম ইন্ডিয়া। সে একাদশে কুলদ্বীপ যাদব অটোচয়েজ, সাথে ওয়াশিংটন সুন্দরও। বৈচিত্র্য সৃষ্টির জন্যই তাদের একাদশে জায়গা নিশ্চিত। প্রশ্নটা হচ্ছে বা-হাতি স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা নাকি অক্ষর প্যাটেল- কে পাবেন সুযোগ?
এদিক থেকে জাদেজা, প্যাটেল দুইজনকেই দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে একজন পেসার নিয়ে হবে ভারতের বোলিং আক্রমণ। সেই ঝুঁকি ভারত অবশ্য নির্দ্বিধায় নিতে পারত যদি স্কোয়াডে নিতীশ কুমার রেড্ডি থাকবেন। তবে এক্ষেত্রে যেহেতু তিনি নেই। তাই জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ দু’জনকে একাদশে রেখে জাদেজাকে প্রাধান্য দেওয়া হবে অভিজ্ঞতা আর টেস্ট পারফরমেন্সের বিচারে।
ব্যাটিং সাইডে, ১-৪ চার নিয়ে নেই সংশয়। দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও লোকেশ রাহুল। তিন নম্বরে সাই সুদর্শন, চারে শুভমান গিল। সর্বশেষ সিরিজে পাঁচ নম্বরে খেলেছেন নিতীশ, আর ছয়ে জুরেল। জুরেলের পজিশনের বদল আসলেও তা হতে পারে ট্যাকটিক্যাল। তবে পাঁচ নম্বরে নিতীশের জায়গাতে ঋষাভ পান্তকে দেখতে পারার সম্ভাবনাই প্রবল। তিনি আবার দলের সহ অধিনায়ক।

সে কারণে একাদশে তার জায়গা পোক্ত। তাছাড়া ধ্রুব জুরেলের সাম্প্রতিক পারফরমেন্স বেজ আশা জাগানিয়া, তিনি রয়েছেন ফর্মে। সে কারণে দেবদূত পাদ্দিকালের একাদশে জায়গা না পাওয়ারই কথা। এরপরে যথারীতি জাদেজা, সুন্দরদের ক্রমান্বয়ে ব্যবহার করতে চাইবেন গৌতম গম্ভীর ও শুভমান গিল। মোদ্দা কথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের একাদশই নামাবে ভারত, কিন্তু থাকবে এক পরিবর্তন।
ভারতের (সম্ভাব্য) একাদশ: যশ্বসী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষাভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।











