ভারতকে লজ্জার সাগরে ডোবাল প্রোটিয়ারা!

৪০৮ রানের লজ্জাজনক পরাজয়। ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। ২৫ বছর পর  ঘরের মাঠে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার সামনে মাথা নত করতে হয়েছে প্রতাপশালী ভারতকে। প্রোটিয়াদের কাছে কোনো পাত্তাই পায়নি ভারত, তাই তো মুখ লুকানোর জন্যও যে কোনো জায়গা অবশিষ্ট নেই।

আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্যটা আগেই নির্ধারণ করে দিয়েছিল ফলাফল। তবে একটা শেষ আশা ছিল, অন্তত মান বাঁচিয়েই হারবে স্বাগতিকরা। সেটা করার সুযোগও দিলেন না সাইমন হার্মাররা। ঘূর্ণি জাদুতে যেন ঘূর্ণিঝড় সৃষ্টি করলেন, তাতেই নিজেদের ঘর সামলাতে পারল না ভারত। ৫৪৯ রানের বিপরীতে করল মোটে ১৪০ রান।

দাপটটা অবশ্য প্রথম দিন থেকেই দেখিয়ে এসেছিল আফ্রিকা, প্রথম ইনিংসে ৪৮৯ রান করে চ্যালেঞ্জ দিয়েছিল ভারতকে। সে চ্যালেঞ্জ নেওয়া তো দূরে থাক ঋষভ পান্তের ভারত আত্মসমর্পণ করে ২০১ রান তোলে। বাভুমা ফলো-অনে ফেলেননি, বোধহয় স্মরণকালের সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দিতে চাইলেন ভারতকে।

বড় টার্গেট সেট করার জন্য তৃতীয় ইনিংসে ট্রিস্টান স্টাবসের হাত ধরে প্রোটিয়ারা যোগ করে ২৬০ রান। তাতেই শেষ হয়ে যায় ভারতের জয়ের স্বপ্ন। ড্র নিয়ে সান্ত্বনা লাভ করা অবশ্য যেত, তবে ব্যাটাররা যেন ভুলে গেলেন ব্যাট ধরতে। দ্বিতীয় ইনিংসে যদিও দুই শ’র গণ্ডি পেরিয়েছিল ভারত, তবে এবার সে সুযোগও আর পেল না। ব্যাটারদের ভরাডুবি, ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ভারতকে।

টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের দুর্বলতা। বুঝিয়ে দিল এখন আর মাঠের খেলায় নয়, বরং নামের ভারেই চলে তারা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link