দ্য ওয়াল অব জয়সওয়াল

ছন্দে থাকা বলতে যা বোঝায়, সেটা আসরের শুরু থেকে ছিল না যশস্বী জয়সওয়ালের মধ্যে। তবে, সময়ের সাথে সাথে নিজের পায়ের নিচের মাটি শক্ত হতে চলেছে যশস্বী জয়সওয়ালের। আত্মবিশ্বাস, ছন্দ আর আগ্রাসনের এক অপূর্ব সমন্বয় তিনি দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে।

উদ্বোধনের ঝড় থেকে শুরু করে, মিডল ওভারে রানের চাকা সচল রাখা – সব জায়গাতেই সরব ছিল জয়সওয়ালের ব্যাট। ৪৭ বলে ৭৫ রান করেন। ১০ টা চার আর দুই ছক্কায় সাজানো উইকেট। স্ট্রাইক রেট ১৫৯। জয়পুরের তুলনামূলক ট্রিকি উইকেটে এই ইনিংসের আলাদা করে গুণগান গাইতেই হবে।

দিনে রাজস্থান র‌য়্যালসের সেরা পারফরমার তিনি। সবার মধ্যে সবচেয়ে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পেরেছেন কেবল তিনিই। ইনিংস শেষে রাজস্থান বোর্ডে জমা করে ১৭৩ রান। এর পুরোটাই সম্ভব হয়েছে যশস্বীর জন্য।

যদিও, তাঁকে থামতে হয় জশ হ্যাজেউডের সামনে।  হ্যাঁ, ইনিংসটা থেমে গেছে। কিন্তু এই যশস্বী জয়সওয়াল থামেন না। এটাই তাঁর নিয়মিত গল্প। বারবার উঠে দাঁড়ানোর গল্প। বারবার হোঁচট খেয়ে আবার নতুন করে জ্বলে ওঠার গল্প। হ্যাজলউডের বল হয়তো থামিয়ে দিয়েছে স্কোরবোর্ড,  যশস্বী হয়তো ঠিক ওইখান থেকেই আবার শুরু করবেন পরের ইনিংসের প্রস্তুতি।

Share via
Copy link