দায়িত্ব পেয়েই মুম্বাইকে বাঁচালেন সুরিয়া!

নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলতে নামেননি দিল্লি ক্যাপিটালসের সাথে। সেই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের আর্মব্যান্ড পান সুরিয়াকুমার যাদব। অবশ্য, দায়িত্ব তাঁর কাছে চাপের হয়নি। ঘোরতর বিপদের দিনে দলের হাল ধরেছেন, ব্যাট থেকে এসে কার্যকরী ৫১ রানের ইনিংস।

নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলতে নামেননি দিল্লি ক্যাপিটালসের সাথে। সেই জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের আর্মব্যান্ড পান সুরিয়াকুমার যাদব। অবশ্য, দায়িত্ব তাঁর কাছে চাপের হয়নি। ঘোরতর বিপদের দিনে দলের হাল ধরেছেন, ব্যাট থেকে এসে কার্যকরী ৫১ রানের ইনিংস।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার অবসরের পর সেই জায়গা নেন সুরিয়াকুমার। এরপর থেকে নিজের মস্তিষ্কের পূর্ণ শক্তি দেখিয়ে আসছেন। ভারতকে এই বছর জিতিয়েছেন বিশ ওভারের বিশ্বকাপ।

ম্যাচ জেতার শতকরা হিসাবের দিক দিয়ে সংক্ষিপ্ত সংস্করণে ভারতের সফলতম অধিনায়ক সুরিয়াকুমার অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি বেশি। আজ নিয়ে সংখ্যাটা মাত্র তিন ম্যাচ।

রায়ান রিকেলটন আর তিলক ভর্মা শুরতেই আত্মাহুতি দেন। তাদের ফিরে যাওয়া পথ ধরে আসেন সুরিয়া। দলের হাল ধরেছেন এক প্রান্ত থেকে। যদিও নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন। নেমেই ঝড় তোলার উইকেট এটা না, বুঝে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেছেন।  স্ট্রাইক রোটেট করার সাথে সাথে বাজে বলে আক্রমণ চালাতেও দ্বিধা করেননি।

আইপিএলে নিজের ৩০তম অর্ধশতক তুলে নেওয়ার পরপরই অবশ্য ফিরে গেছেন সাজঘরে। লুঙ্গি এনগিডির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে।  এর আগে তিন চার আর দুই ছক্কায় সাজানো ৫১ রানের ইনিংসে খেলেছেন ৩৬ বল।

অধিনায়কদের সবসময়ই দায়িত্ব নিতে হয় বাকিদের চেয়ে একটু বেশি। ভারতীয় দলের জন্য সেই কাজ সুরিয়াকুমার করেছেন অসংখ্যবার। জার্সিটা এবার ভারতের নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু, জার্সি বদলালেও সুরিয়াকুমার নিজের কাজটা করে দিলেন অবলীলায়।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link