মিলারেই সমাধান মিলবে চেন্নাইয়ের!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর মিনি নিলাম ঘিরে কয়েকদিন আগেও চেন্নাই সুপার কিংসের টার্গেটে ছিল আন্দ্রে রাসেল এবং গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সময়ের স্রোত বাঁক নিতেই পাল্টে গেল দৃশ্যপট। রাসেল ঘোষণা দিলেন আইপিএল অবসরের আর ম্যাক্সওয়েল অকশন তালিকায় নামই লেখালেন না। চেন্নাইয়ের ডেরায় দুশ্চিন্তা তাই ফিনিশিংয়ের গুরুদায়িত্ব পালন করবে কে?

হাতে এখনও ৪৩.৪ কোটি রুপি ব্যয়ের অবকাশ আছে। পূর্বনির্ধারিত দুই সম্ভাব্য তারকা অনুপস্থিত থাকায় তাদের খুঁজতে হবে নতুন কোনো ফিনিশার। এক্ষেত্রে সমাধান হতে পারেন ডেভিড মিলার।

মিলারকে তাঁর পূর্ববর্তী দল লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে আগেই। তাঁর এবার দরকার নতুন ঠিকানা। চেন্নাই তাই সুযোগ বুঝে তাঁকে লুফে নিতে পারলেই দূর হতে পারে তাদের দুশ্চিন্তা।

টপ অর্ডার যথেষ্ট শক্তিশালী হলেও চেন্নাইয়ের বর্তমান দুর্বলতা মূলত ফিনিশিংয়ে। ২০২৪ সালে মাহেন্দ্র সিং ধোনি বয়সকে জয় করলেও, ২০২৫-এ আর নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁর সাদামাটা পারফরম্যান্স শেষদিকে ভুগিয়েছে দলকে। ফলস্বরূপ গত আসরে গ্রুপ পর্বেই বাদ পড়তে হয়েছে চেন্নাইকে।

সেক্ষেত্রে ২০২৬-এ ধোনির পাশে মিলার হলে চেন্নাইয়ের ফিনিশিং লাইনআপ অনেকটাই ছন্দ ফিরে পাবে। এছাড়াও রবীন্দ্র জাদেজার ট্রান্সফারের ফলে সাত নম্বর পর্যন্ত চেন্নাইয়ের একমাত্র বাঁহাতি ব্যাটার এখন শিভম দুবে। মিলার যুক্ত হলে বাঁহাতির ঘাটতিটাও তিনি পূরণ করতে পারবেন।

ব্যাট হাতে আইপিএলে ১৪১ ম্যাচে ৩৫.৭৮ গড়ে ৩০৭৭ রান করেছেন এই তারকা। স্ট্রাইক রেটটাও প্রায় ১৪০ ছুঁইছুঁই। তবে শেষ সিজনে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মিলার।

সেই নিমিত্তেই তাঁকে রিলিজ করে দেয় দলটি। এখন মিলারকে নিলাম থেকে সুলভ মূল্যে দলে নিয়ে চেন্নাই সমাধান করতে পারে তাদের ফিনিশিং সমস্যা এবং বাঁহাতি প্লেয়ারের ঘাটতি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link